দৃশ্যকল্প-৩-এ বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপটি আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের 'দৃশ্যকল্প-৩-এ বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ অন্তর্ভুক্ত নির্দেশিত হয়েছে। কেননা বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ অর্ন্তভুক্তি যেভাবে ব্যাখ্যা করা হয় এখানে ঘটনাটি সেভাবে ব্যাখ্যা করা হয়েছে। কার্যকারণ বা ঘটনার প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়। যে ব্যাখ্যায় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপের মধ্যে তৃতীয়টি হলো অন্তর্ভুক্তি। বৈজ্ঞানিক ব্যাখ্যার যে রূপ কোনো একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয় তাকে অন্তর্ভুক্তি বলে । এখানে যে ঘটনার ব্যাখ্যা করা হয় সেটি একটি বিশেষ নিয়ম। আর যে নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয় সেটি একটি সার্বিক নিয়ম। উদ্দীপকের 'দৃশ্যকল্প-৩'-এ প্রথমে জোয়ার-ভাটার ব্যাখ্যা প্রদান করা হয়েছে। এরপর জোয়ার-ভাটার নিয়মটি মধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত বলে ব্যাখ্যা প্রদান করা হয়েছে। এখানে জোয়ার-ভাটার নিয়ম একটি কম ব্যাপক নিয়ম। আর মধ্যাকর্ষণ নিয়ম একটি বেশি ব্যাপক নিয়ম। যেহেতু 'দৃশ্যকল্প-৩'-এ একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয়েছে, তাই 'দৃশ্যকল্প-৩'-এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ অন্তর্ভুক্তি নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-৩-এ বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপটি আলোচনা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর