দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২-এ ইঙ্গিতকৃত বিষয়ের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ এবং 'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ শৃঙ্খল-যোজন নির্দেশিত হয়েছে। আর উভয়রূপই বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিধায় এদের মধ্যে বিভিন্ন দিক দিয়ে সম্পর্ক রয়েছে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-১'-এ ভালো ফলাফলের কারণগুলো পৃথকভাবে দেখানো হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ নির্দেশিত হয়েছে। কেননা বৈজ্ঞানিক ব্যাখ্যার যে রূপে কোনো একটি মিশ্রকার্যের কারণগুলো স্বতন্ত্রভাবে দেখানো হয় তাকে বিশ্লেষণ বলে । বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণে দেখানো হয় যে, একটি মিশ্র কার্য কতকগুলো স্বতন্ত্র কারণের মিলিত প্রচেষ্টার ফল। অর্থাৎ, কতকগুলো স্বতন্ত্র কারণ মিলিতভাবে কাজ করার ফলে মিশ্রকার্যটি উৎপন্ন হয়। কার্যকারণ নিয়মের ভিত্তিতে স্বতন্ত্র কারণগুলো মিলিতভাবে কাজ করার ফলে মিশ্রকার্যের সৃষ্টি হয়। মিশ্রকার্যের কারণগুলো পৃথকভাবে বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত কারণ জানা যায়। এর ফলে ঘটনাটি আমাদের কাছে স্পষ্ট হয় । আবার, উদ্দীপকের 'দৃশ্যকল্প-২'-এ রাজশাহী কলেজে ভর্তি হওয়ায় সমৃদ্ধির কারণ উল্লেখ করা হয়েছে। এখানে একটি কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায়ের নির্দেশ রয়েছে। তাই 'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ শৃঙ্খল- যোজন নির্দেশিত হয়েছে। কেননা বৈজ্ঞানিক ব্যাখ্যার যে রূপে কোনো একটি কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যে মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করা হয় তাকে শৃঙ্খল-যোজন বলে। শৃঙ্খল-যোজনের মাধ্যমে দেখানো হয় যে, কোনো কার্য তার দূরবর্তী কারণ থেকে সরাসরি উদ্ভব হয় না। এক্ষেত্রে ঘটনার পূর্ববর্তী কারণ ও কার্যের মধ্যে মধ্যবর্তী পর্যায় থাকে। আর এ মধ্যবর্তী পর্যায়টি অতিক্রম করে কার্যটি সংঘটিত হয়। পরিশেষে বলা যায় যে, বিশ্লেষণ ও শৃঙ্খল-যোজন উভয়ই বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ। উভয় রূপেই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করা হয়। এর ফলে ঘটনার প্রকৃত কারণ জানা যায়
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২-এ ইঙ্গিতকৃত বিষয়ের মধ্যে সম্পর্ক বিশ্ল…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর