দৃশ্যকল্প-২ হলো একটি মিশ্রকার্য-বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ হলো একটি মিশ্রকার্য উক্তটি যথার্থ। বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোকে এর যথার্থতা নিরূপণ করা হলো— দৃশ্যকল্প-২ এ বর্ণিত একজন সফল উদ্যোক্তার ক্ষেত্রে পরিকল্পনা, পরিশ্রম, মূলধন, দক্ষতা, প্রযুক্তির ব্যবহার, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সততা ইত্যাদি বিষয়সমূহ একসাথে কাজ করে। এখানে সফল উদ্যোক্তার বিভিন্ন কারণ মিশ্রভাবে কাজ করেছে; যা বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ দিকটিকে নির্দেশ করে। আমরা জানি, যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো মিশ্র কার্যের সেকল স্বতন্ত্র কারণ এক সাথে উল্লেখ করা হয় তাই হচ্ছে বিশ্লেষণ (Analysis)। বিশ্লেষণ প্রক্রিয়ায় মিশ্র কার্যের স্বতন্ত্র কারণকে আলাদা আলাদা করে দেখানো হয়। বস্তুত মিশ্র কার্য হচ্ছে কয়েকটি স্বতন্ত্র কারণের একত্রিত ফল। অর্থাৎ, কোনো মিশ্র কার্যকে স্বতন্ত্রভাবে ব্যাখ্যা করাই হচ্ছে বিশ্লেষণ। যেমন— নৌকার গতিকে বিশ্লেষণ করলে এর মধ্যে 'নদীর স্রোত', 'বাতাসের বেগ, 'দাঁড়ের ব্যবহার' ইত্যাদি ভিন্ন ভিন্ন কারণের সন্ধান পাওয়া যায়, যেগুলো একসাথে কাজ করে নৌকার গতি সৃষ্টি করে। আর এই স্বতন্ত্র কারণগুলোর উল্লেখ দ্বারা নৌকার গতিকে ব্যাখ্যা করাই হচ্ছে 'বিশ্লেষণ' রূপ। আলোচনা শেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপের অন্যতম রূপ হলো বিশ্লেষণ । যার মাধ্যমে একটি কাজের বিভিন্ন মিশ্র কারণ উল্লেখ করা হয়। দৃশ্যকল্প-২ এ এই বিষয়টি পরিলক্ষিত হয়। তাই দৃশ্যকল্প-২ হলো একটি মিশ্রকার্য।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ হলো একটি মিশ্রকার্য-বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোকে উক্তিটি ব…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর