উদ্দীপকে কবীর উদ্দিনের ব্যাখ্যার প্রকৃতি নির্ণয় করে তা আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের কবীর উদ্দীনের ব্যাখ্যার মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে । কেননা কোনো একটি ঘটনা বৈজ্ঞানিকভাবে যেভাবে ব্যাখ্যা করা হয় উদ্দীপকের কবীর উদ্দিন ঘটনাটিকে সেভাবে ব্যাখ্যা করেছেন। কোনো জটিল, দুর্বোধ্য ও রহস্যময় বিষয়কে সহজ, সরল ও বোধগম্যভাবে প্রকাশ করাকে ব্যাখ্যা বলে। আর যে ব্যাখ্যায় ঘটনার প্রকৃত কারণ ঝ কার্যকারণ সম্পর্ক উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানকি ব্যাখ্যা বলে। উদ্দীপকের কবীর উদ্দীন কেশর নদীর উপর ব্রীজ ভেঙে যাওয়ার ক্ষেত্রে প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করেছেন। তাই কবীর উদ্দীনের ব্যাখ্যার মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো ঘটনার মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং প্রাসঙ্গিক বিভিন্ন দিক বিবেচনা করা হয়। এখানে ঘটনা ব্যাখ্যার পূর্বে প্রকল্প প্রণয়ন করা হয় । বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক উল্লেখপূর্বক একটি ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। তাই এই ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত রূপ জানা যায়। বৈজ্ঞানিক ব্যাখ্যার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। কোনো ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করতে হলে ওই নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যা সবসময় একই হয়ে থাকে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কবীর উদ্দিনের ব্যাখ্যার প্রকৃতি নির্ণয় করে তা আলোচনা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর