শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কবীর উদ্দিন ও জমির উদ্দিনের ব্যাখ্যার তুলনা কর।

উত্তর: উদ্দীপকের কবীর উদ্দিনের ব্যাখ্যার মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং জমির উদ্দিনের ব্যাখ্যার মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। আর এ দুই প্রকার ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। উদ্দীপকের কবীর উদ্দিনের এলাকার নদীর ব্রীজ ভেঙে যাওয়ার ক্ষেত্রে প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করেছেন। তাই তার ব্যাখ্যার মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। কেননা যে ব্যাখ্যায় কোনো ঘটনার প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে একটি ঘটনার প্রকৃত রূপ জানা যায়। এ ব্যাখ্যায় ঘটনার মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রকাশিত বিভিন্ন বিষয় বিচার করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রকল্পের ব্যবহার আছে। এ ব্যাখ্যা শ্রেণিকরণের সাথে যুক্ত। এখানে একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয়। তাই এখানে অন্তর্ভুক্তির ব্যবহার আছে। এছাড়া কার্যকারণ সম্পর্ক উল্লেখ করে ব্যাখ্যা করা হয় বিধায় এ ব্যাখ্যা সবসময় একই হয়ে থাকে। অপরপক্ষে, উদ্দীপকের জমির উদ্দিন কেশব নদীর ব্রীজ ভেঙে যাওয়ার ক্ষেত্রে অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে ঘটনার ব্যাখ্যা প্রদান করেছে। তাই জমির উদ্দিনের ব্যাখ্যার মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে । কেননা যে ব্যাখ্যায় অতি প্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যায় ঘটনার মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিচার করা হয় না। এখানে ঘটনার প্রকৃত কারণের উল্লেখ থাকে না। লৌকিক ব্যাখ্যায় প্রকল্পের ব্যবহার নেই। এই ব্যাখ্যায় কোনো শ্রেণিকরণ করা হয় না। এখানে ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণা প্রতিফলিত হয়ে থাকে। লৌকিক ব্যাখ্যার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তাই বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে একটি ঘটনার লৌকিক ব্যাখ্যা প্রদান করে থাকে। পরিশেষে বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে তুলনামূলক বিশ্লেষণে প্রতীয়মান হয় যে, লৌকিক ব্যাখ্যার চেয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যার গুরুত্ব অধিক।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে কবীর উদ্দিন ও জমির উদ্দিনের ব্যাখ্যার তুলনা কর।

উদ্দীপক

অনেকবার কেশর নদীর উপর ব্রিজ নির্মাণ করা হয়েছে। কিন্তু প্রতিটি বন্যায় ব্রিজটি ভেঙে যায় । এতে এলাকাবাসি দুর্ভোগে পড়ে। এলাকার জমির উদ্দিন বলল, আমি স্বপ্নে দেখেছি ব্রিজ নির্মাণের পূর্বে প্রাণী উৎসর্গ করা না হওয়ায় ব্রিজটি ভেঙে যায়। কবীর উদ্দিন কেশর নদীর উভয় তীরের মাটি পরীক্ষা করে, নদীর গতিপথ ও অন্যান্য দিক পরীক্ষা করে বললেন, নদীর সঠিক জায়গায় পাইলিং না করে ব্রিজটি নির্মাণ করায় ব্রিজটি ভেঙে যায়।

রাজশাহী কলেজ · 2024

উত্তর

বৈজ্ঞানিক ব্যাখ্যার যে রূপে কোনো একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয় তাকে অন্তর্ভুক্তিকরণ বলে।

উত্তর

বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনার প্রকৃত কারণ বা কার্যকারণ সম্পর্ক উল্লেখ করে ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। এখানে বিভিন্ন ঘটনা বা বিষয়ের নিয়মকে অন্য নিয়মের সাথে যুক্ত করে ব্যাখ্যা করা হয়। স্রষ্টা, আত্মা, অমরত্ব ইত্যাদি প্রভৃতি এমন যে এসব বিষয়কে অনুরূপ অন্যকোনো বিষয়ের অন্তর্ভুক্ত করা যায় না। তাই এসব বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না।

উত্তর

উদ্দীপকের কবীর উদ্দীনের ব্যাখ্যার মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে । কেননা কোনো একটি ঘটনা বৈজ্ঞানিকভাবে যেভাবে ব্যাখ্যা করা হয় উদ্দীপকের কবীর উদ্দিন ঘটনাটিকে সেভাবে ব্যাখ্যা করেছেন। কোনো জটিল, দুর্বোধ্য ও রহস্যময় বিষয়কে সহজ, সরল ও বোধগম্যভাবে প্রকাশ করাকে ব্যাখ্যা বলে। আর যে ব্যাখ্যায় ঘটনার প্রকৃত কারণ ঝ কার্যকারণ সম্পর্ক উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানকি ব্যাখ্যা বলে। উদ্দীপকের কবীর উদ্দীন কেশর নদীর উপর ব্রীজ ভেঙে যাওয়ার ক্ষেত্রে প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করেছেন। তাই কবীর উদ্দীনের ব্যাখ্যার মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো ঘটনার মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এবং প্রাসঙ্গিক বিভিন্ন দিক বিবেচনা করা হয়। এখানে ঘটনা ব্যাখ্যার পূর্বে প্রকল্প প্রণয়ন করা হয় । বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক উল্লেখপূর্বক একটি ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। তাই এই ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত রূপ জানা যায়। বৈজ্ঞানিক ব্যাখ্যার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। কোনো ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করতে হলে ওই নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যা সবসময় একই হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকের কবীর উদ্দিনের ব্যাখ্যার মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং জমির উদ্দিনের ব্যাখ্যার মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। আর এ দুই প্রকার ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। উদ্দীপকের কবীর উদ্দিনের এলাকার নদীর ব্রীজ ভেঙে যাওয়ার ক্ষেত্রে প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করেছেন। তাই তার ব্যাখ্যার মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। কেননা যে ব্যাখ্যায় কোনো ঘটনার প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে একটি ঘটনার প্রকৃত রূপ জানা যায়। এ ব্যাখ্যায় ঘটনার মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রকাশিত বিভিন্ন বিষয় বিচার করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রকল্পের ব্যবহার আছে। এ ব্যাখ্যা শ্রেণিকরণের সাথে যুক্ত। এখানে একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয়। তাই এখানে অন্তর্ভুক্তির ব্যবহার আছে। এছাড়া কার্যকারণ সম্পর্ক উল্লেখ করে ব্যাখ্যা করা হয় বিধায় এ ব্যাখ্যা সবসময় একই হয়ে থাকে। অপরপক্ষে, উদ্দীপকের জমির উদ্দিন কেশব নদীর ব্রীজ ভেঙে যাওয়ার ক্ষেত্রে অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে ঘটনার ব্যাখ্যা প্রদান করেছে। তাই জমির উদ্দিনের ব্যাখ্যার মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে । কেননা যে ব্যাখ্যায় অতি প্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যায় ঘটনার মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিচার করা হয় না। এখানে ঘটনার প্রকৃত কারণের উল্লেখ থাকে না। লৌকিক ব্যাখ্যায় প্রকল্পের ব্যবহার নেই। এই ব্যাখ্যায় কোনো শ্রেণিকরণ করা হয় না। এখানে ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণা প্রতিফলিত হয়ে থাকে। লৌকিক ব্যাখ্যার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তাই বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে একটি ঘটনার লৌকিক ব্যাখ্যা প্রদান করে থাকে। পরিশেষে বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং লৌকিক ব্যাখ্যার মধ্যে তুলনামূলক বিশ্লেষণে প্রতীয়মান হয় যে, লৌকিক ব্যাখ্যার চেয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যার গুরুত্ব অধিক।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।