দৃশ্যকল্প-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ রূপটি প্রতিফলিত হয়েছে। কয়েকটি কারণ মিলিতভাবে কাজ করার ফলে একটি মিশ্র কার্য উৎপন্ন হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় এরূপ মিশ্র কার্যের কারণগুলোকে আলাদা করে দেখানো হয়। এভাবে কোনো ঘটনার মিশ্র কার্য ব্যাখ্যার প্রক্রিয়াকেই বলে বিশ্লেষণ। এক্ষেত্রে মিশ্রকার্য হলো কতগুলো স্বতন্ত্র কারণের মিলিত প্রচেষ্টার ফল। বিশ্লেষণে মিশ্র কার্যের কারণগুলো পৃথক পৃথকভাবে দেখানো হয়। যেমন— নদীতে নৌকা চালানো একটি মিশ্র কার্য। কারণ নৌকা চালানোর ক্ষেত্রে নদীর স্রোত, বাতাসের বেগ, মাঝির দক্ষতা, দাঁড়ের ব্যবহার স্বতন্ত্র কারণ হিসেবে একসাথে কাজ করে। এসব স্বতন্ত্র কারণের মিলিত প্রচেষ্টার ফলে নৌকা চালানো সম্ভব হয়। বিশ্লেষণের অনুরূপ দৃষ্টান্ত লক্ষ করা যায় উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর দৃষ্টান্তে। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ 'বেগুন ভর্তা' মিশ্র কার্যটি সংঘটনে বেগুন, মরিচ, পিঁয়াজ, লবণকে কারণ হিসেবে দেখানো হয়েছে যা ব্যাখ্যার বিশ্লেষণ রূপের অনুরূপ। তাই বলা যায়, দৃশ্যকল্প-২ এর মিশ্র কার্যটির ব্যাখ্যায় বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণ রূপটি দৃশ্যমান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর