দৃশ্যকল্প-১ এ জিনি ও করিম চাচার বক্তব্যের মধ্যস্থিত পার্থক্যসমূহ বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ জিনি ও করিম চাচার বক্তব্যে যথাক্রমে লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যাকে নির্দেশ করা হয়েছে। নিচে লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যস্থিত পার্থক্যসমূহ বিশ্লেষণ করা হলো- উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বর্ণিত জিনি মাধ্যাকর্ষণ শক্তির ব্যাখ্যায় বলে, ভূদেবতা যখন হুঙ্কার দিয়ে ডাক দেয় তখন পৃথিবী ভয় পায়, আর সব তার দিকে নেমে আসে তাকে মাধ্যাকর্ষণ বলে।' এখানে অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে মাধ্যাকর্ষণ শক্তির ব্যাখ্যা করা হয়েছে। তাই এটি একটি লৌকিক ব্যাখ্যা। এরূপ ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে। লৌকিক ব্যাখ্যায় সংশ্লিষ্ট ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে সংযুক্তিকরণ করা হয় না। এ ধরনের ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক কারণ ও ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস প্রতিফলিত হয়ে থাকে। যেহেতু বিভিন্ন ব্যক্তির বিশ্বাস বিভিন্ন রকম, তাই লৌকিক ব্যাখ্যা স্থান-কাল-পাত্রভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এ কারণে লৌকিক ব্যাখ্যার গুরুত্ব সবার কাছে সমান নয়। অন্যদিকে, দৃশ্যকল্প-১ এ বর্ণিত করিম চাচার ব্যাখ্যায় বলা হয়েছে, 'যে বল বা শক্তির জোরে পৃথিবী সব বস্তুকে মাটির দিকে আকর্ষণ করে তাকে মাধ্যাকর্ষণ বলে।' মাধ্যাকর্ষণ শক্তির এ ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে শক্তিটির ব্যাখ্যা প্রদান করা হয়েছে। তাই এটি বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি দৃষ্টান্ত। এরূপ ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে ঘটনার প্রসঙ্গিক বিবৃতি দেওয়া হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করা হয় বলে এ ব্যাখ্যা স্থান-কাল-পাত্রভেদে সবসময় একইরকম হয়ে থাকে। তাই সর্বত্রই বৈজ্ঞানিক ব্যাখ্যার গুরুত্ব রয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ জিনি ও করিম চাচার বক্তব্যের মধ্যস্থিত পার্থক্যসমূহ বি…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর