সাধারণ মানুষের ধারণা ও রাদিফ সাহেবের বক্তব্যে নির্দেশিত ব্যাখ্যা দুটির তুলনামূলক আলোচনা করো।
উত্তর: সাধারণ মানুষের ধারণা ও রাদিফ সাহেবের বক্তব্যে যথাক্রমে লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। নিচে লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা দুটির তুলনামূলক আলোচনা করা হলো- উদ্দীপকের কলিমনগর এলাকায় ঝড়ের তাণ্ডবে ফসলের জমির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। গাছের ডাল ভেঙ্গে পড়ে। উড়ে যায় মানুষের ঘরের চাল। এই বেহাল অবস্থা দেখে সাধারণ মানুষ মনে করলো লুলু ভূত তার দলবল নিয়ে সারা রাত নৃত্য করার ফলে এই অবস্থা হয়েছে। এখানে অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে ঝড়ের তাণ্ডবের ব্যাখ্যা করা হয়েছে। তাই এটি একটি লৌকিক ব্যাখ্যা। এরূপ ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে। লৌকিক ব্যাখ্যায় সংশ্লিষ্ট ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে সংযুক্তিকরণ করা হয় না। এ ধরনের ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক কারণ ও ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস প্রতিফলিত হয়ে থাকে। যেহেতু বিভিন্ন ব্যক্তির বিশ্বাস বিভিন্ন রকম, তাই লৌকিক ব্যাখ্যা স্থান-কাল-পাত্রভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এ কারণে লৌকিক ব্যাখ্যার গুরুত্ব সবার কাছে সমান নয়। অন্যদিকে, উদ্দীপকের পরিবেশবিদ রাদিফ সাহেব সবাইকে ঝড়ের তাণ্ডবের কারণ হিসেবে বললেন, অতিরিক্ত গরমের কারণে ও নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে এই ঝড় সংগঠিত হয়েছে। ঝড়ের তাণ্ডবের এ ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে শক্তিটির ব্যাখ্যা প্রদান করা হয়েছে। তাই এটি বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি দৃষ্টান্ত। এরূপ ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে ঘটনার প্রসঙ্গিক বিবৃতি দেওয়া হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার ক্ষেত্রে প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করা হয় বলে এ ব্যাখ্যা স্থান-কাল-পাত্রভেদে সবসময় একইরকম হয়ে থাকে। তাই সর্বত্রই বৈজ্ঞানিক ব্যাখ্যার গুরুত্ব রয়েছে। আলোচনা শেষে বলা যায়, উদ্দীপকে সাধারণ মানুষের ধারণা ও রাদিফ সাহেবের বক্তব্যে নির্দেশিত লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যার উল্লেখ থাকায় উভয়ের মধ্যে বৈসাদৃশ্যগত সম্পর্ক বিদ্যমান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
সাধারণ মানুষের ধারণা ও রাদিফ সাহেবের বক্তব্যে নির্দেশিত ব্যাখ্যা দু…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর