দৃশ্যকল্প-২ এ ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ ব্যাখ্যার অন্তর্ভুক্তি রূপটি প্রতিফলিত হয়েছে। অন্তর্ভুক্তি হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি অন্যতম রূপ। অনেক সময় *আলোচ্য ঘটনাকে তার চেয়ে বড় কোনো ঘটনার অধীনে এনে ব্যাখ্যা করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার এ ধরনের প্রক্রিয়াকেই বলা হয় 'অন্তর্ভুক্তি'। এ ক্ষেত্রে একটি বিশেষ নিয়মকে তার থেকে ব্যাপকতর নিয়মে অন্তর্ভুক্ত করা হয়। যেমন— জোয়ার-ভাঁটার নিয়মকে ব্যাখ্যা করতে যেয়ে আমরা তাকে মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করি। মাধ্যাকর্ষণ নিয়ম একটি সার্বিক নিয়ম । এ নিয়মের ক্ষেত্রে যে ব্যাখ্যা প্রযোজ্য সেই ব্যাখ্যাই জোয়ার-ভাঁটার ক্ষেত্রেও প্রযোজ্য। উদ্দীপকের দৃশ্যকল্প-২-এ উল্লেখিত 'বাংলাদেশ' পদটি সার্বিক বা সামগ্রিক ধারণাকে নির্দেশ করে। আর 'ঢাকা' পদটি বিশেষ অর্থ নির্দেশ করে। উল্লেখিত দৃষ্টান্তের মাধ্যমে দেখানো হয়েছে যে, 'ঢাকা' স্থানটি 'বাংলাদেশ” এর অন্তর্ভুক্ত। এভাবে বলা যায়, বিশেষ পদটি সার্বিক পদের অন্তর্ভুক্ত। এ কারণে দৃশ্যকল্প-২ এ উল্লেখিত দৃষ্টান্ত হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার 'অন্তর্ভুক্তি' রূপ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর