দৃশ্যকল্প-১ ও ২ এ প্রতিফলিত ব্যাখ্যার বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ ও ২ এ যথাক্রমে বৈজ্ঞানিক ব্যাখ্যার 'শৃঙ্খলযোজন ও 'অন্তর্ভুক্ত' রূপ দুটি প্রতিফলিত হয়েছে। তাই নিচে বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করা হলো- যে ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি বৈশিষ্ট্য হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা সংযুক্তির সাথে যুক্ত। কারণ বৈজ্ঞানিক ব্যাখ্যায় যখন কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় তখন তাকে একই জাতীয় অন্য ঘটনার সাথে যুক্ত করা হয়। এই যুক্ত করাকে বৈজ্ঞানিক ব্যাখ্যার সংযুক্তিকরণ বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যা সার্বিকীকরণ বা আরোহ পদ্ধতির সাথে যুক্ত। বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনার ব্যাখ্যা প্রদানের সময় সংশ্লিষ্ট ঘটনাকে অন্যান্য ঘটনার সাথে যুক্ত করে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করা হয় । এই কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা সম্ভব হয় অনুমানের ভিত্তিতে। এই অনুমান হলো আরোহমূলক অনুমান। তাই আরোহ অনুমানের মতোই বৈজ্ঞানিক ব্যাখ্যায় সার্বিকীকরণ করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায়ও শ্রেণিকরণের ব্যবহার করা হয়। পাশাপাশি এ ব্যাখ্যায় প্রকল্প প্রণয়ন প্রয়োজন হয়। কারণ এ ব্যাখ্যার মাধ্যমে ঘটনার কার্যকারণ সম্পর্ক প্রকল্প প্রণয়নের মাধ্যমে প্রমাণ করা হয়। আলোচনা শেষে বলা যায়, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের অধিকারী হওয়ায় বৈজ্ঞানিক ব্যাখ্যা লৌকিক ব্যাখ্যা থেকে অধিক পরিমাণে প্রাসঙ্গিক ও যুক্তিযুক্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও ২ এ প্রতিফলিত ব্যাখ্যার বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করো।
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর