দৃশ্যকল্প-২ এ ব্যাখ্যার কোন রূপের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ নির্দেশিত হয়েছে। কেননা বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণে একটি ঘটনা যেভাবে ব্যাখ্যা করা হয় দৃশ্যকল্প-২ এর ঘটনাটি সেভাবে উপস্থাপন করা হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো একটি ঘটনা প্রাকৃতিক নিয়ম বা কার্যকারণ নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়। আমরা জানি, মিশ্রকার্য হলো বিভিন্ন স্বতন্ত্র কারণের মিলিত প্রচেষ্টার ফল। অর্থাৎ যখন কতকগুলো স্বতন্ত্র কারণ একত্রে মিলিতভাবে কোনো কার্য উৎপন্ন করে তখন তাকে মিশ্রকার্য বলে। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার যেরূপে একটি মিশ্রকার্যের স্বতন্ত্র কারণগুলোকে পৃথক করে দেখানো হয় তাকে বিশ্লেষণ বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার এরূপে দেখানো হয় যে, একটি মিশ্রকার্য কোনো কোনো স্বতন্ত্র কারণের মিলিত প্রচেষ্টার ফল যেমন- "নদীতে নৌকা চালানো" একটি মিশ্রকার্য। কেননা এক্ষেত্রে নদীর স্রোত, বাতাসের বেগ, দাঁড়ের ব্যবহার, মাঝির দক্ষতা ইত্যাদি স্বতন্ত কারণ একত্রে কাজ করে। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ দেখানো হয়েছে, 'সুষম খাদ্য' হলো আমিষ, শর্করা, ভিটামিন, মিনারেল, লবণ ও পানির মিলিত উপাদানের ফল। অর্থাৎ এখানে 'সুষম খাদ্য' নামক মিশ্রকার্যের স্বতন্ত্র কারণগুলোকে পৃথক করে দেখানো হয়েছে। অতএব বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ ব্যাখ্যার কোন রূপের প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর