দৃশ্যকল্প-১ এ কার্যকারণ নির্ণয়ের যে ধাপগুলো তুলে ধরা হয়েছে। তা বৈজ্ঞানিক ব্যাখ্যার আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকর-১ এ কার্যকারণ নির্ণয়ের যে ধাপগুলো তুলে ধরা হয়েছে, তা বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খল-যোজন নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যার কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার কিছু কিছু ক্ষেত্রে কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করে ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার এই ধরন বা রূপকে শৃঙ্খলযোজন বলে। শৃঙ্খলযোজনের মাধ্যমে দেখানো হয় যে, কোনো কার্য তার কারণ থেকে সরাসরি উদ্ভব হয় না। ঘটনার কারণ ও চূড়ান্ত কার্যের মধ্যবর্তী পর্যায় থাকে। আর এই মধ্যবর্তী পর্যায়টি অতিক্রম করেই কার্যটি সংঘটিত হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দেখানো হয়েছে, 'অধিক চর্বিযুক্ত খাদ্য গ্রহণ' ও 'মৃত্যু' এর মধ্যবর্তী পর্যায় হলো রক্তের কোলেস্টোরল বৃদ্ধি' ও 'হার্ট এ্যাটাক'। অর্থাৎ অধিক চর্বিযুক্ত খাদ্য গ্রহণের কারণে রক্তের কোলেস্টোরল বৃদ্ধি পায়। আর রক্তের কোলেস্টেরল বৃদ্ধির কারণে হার্ট অ্যাটাক হয়। সর্বশেষে সংঘটিত হয় মৃত্যু। যেহেতু উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ একটি কার্যের কারণ ও চূড়ান্ত কার্যের মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করে দেখানো হয়েছে। তাই দৃশ্যকল্প-১ এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ শৃঙ্খলযোজন নির্দেশিত হয়েছে। শৃঙ্খলযোজনের মাধ্যমে একটি ঘটনা বিস্তারিতভাবে জানা যায়। এখানে একটি কার্যের বিভিন্ন পর্যায় আমাদের কাছে স্পষ্ট হয়। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হিসেবে শৃঙ্খলযোজন খুবই গুরুত্বপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কার্যকারণ নির্ণয়ের যে ধাপগুলো তুলে ধরা হয়েছে। তা বৈজ্…
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর