উদ্দীপকে আশ্রাফ আলীর বক্তব্য কোন ধরনের ব্যাখ্যাকে নির্দেশ করে?
উত্তর: উদ্দীপকে আশ্রাফ আলীর বক্তব্যের মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। আমরা জানি, ব্যাখ্যা দুই প্রকার। যথা- বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যা। উদ্দীপকে আশ্রাফ আলীর বক্তব্যের মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। এখানে কোনো ঘটনার প্রকৃত কারণ বা কার্যকারণ সম্পর্ক উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় না। লৌকিক ব্যাখ্যায় অতি প্রাকৃতিক বিশ্বাস ও মনগড়া কারণ উল্লেখ করা হয়। তাই বলা যায়, যে ব্যাখ্যায় অতি প্রাকৃতিক অস্পষ্ট ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যার কোনো অভিন্ন বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করা হয় না। এই প্রকার ব্যাখ্যায় প্রকল্পের কোনো ব্যবহার নেই। এখানে ব্যাখ্যায় উল্লিখিত কারণ সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়ে থাকে। আর যখন কোনো ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয়, তখন তার কোনো মূল্য থাকে না। লৌকিক ব্যাখ্যায় শ্রেণিকরণের কোনো ব্যবহার নেই। এখানে কম ব্যাপক কোনো নিয়মকে বেশি ব্যাপক কোনো নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয় না। লৌকিক ব্যাখ্যায় মানুষ তাদের সাধারণ ধারণা ও বিশ্বাসের ভিত্তিতে ব্যাখ্যা করে থাকে। উদ্দীপকের আশ্রাফ আলী আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ব্যাখ্যায় মানুষের পাপের শাস্তিস্বরূপ সৃষ্টিকর্তা অগ্নিবর্ষণ করেছেন বলে ব্যাখ্যা প্রদান করেছেন। এখানে আশ্রাফ আলী তার নিজের ধারণা ও বিশ্বাসের ভিত্তিতে ঘটনার ব্যাখ্যা প্রদান করেছেন। তাই আশ্রাফ আলীর বক্তব্যের মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আশ্রাফ আলীর বক্তব্য কোন ধরনের ব্যাখ্যাকে নির্দেশ করে?
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর