উদ্দীপকে আশ্রাফ আলীর বক্তব্য ও তার ছেলের বক্তব্য তোমার পাঠ্যপুস্তকের আলোকে তুলনা কর।
উত্তর: উদ্দীপকের আশ্রাফ আলীর বক্তব্যের মাধ্যমে লৌকিক ব্যাখ্যা এবং তার ছেলে রিফাতের বক্তব্যের মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। উদ্দীপকে আশ্রাফ আলী আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ হিসেবে মানুষের পাপের শাস্তিস্বরূপ সৃষ্টিকর্তা অগ্নিবর্ষণ করেছেন বলে ব্যাখ্যা প্রদান করেছেন। এখানে আশ্রাফ আলী ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ওপর ভিত্তি করে ব্যাখ্যা প্রদান করেছেন। তাই আশ্রাফ আলীর ব্যাখ্যার মাধ্যমে লৌকিক-ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। লৌকিক ব্যাখ্যায় অমৌলিক, গুরুত্বহীন বৈশিষ্ট্য এবং অপ্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে ব্যাখ্যা প্রদান করা হয়। এই প্রকার ব্যাখ্যায় তাই কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। লৌকিক ব্যাখ্যায় প্রকল্পের কোনো ব্যবহার নেই। এখানে ঘটনা ব্যাখ্যার ক্ষেত্রে কোনো সংযুক্তিকরণ করা হয় না। লৌকিক ব্যাখ্যার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তাই এই ব্যাখ্যা বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। অপরপক্ষে আশ্রাফ আলীর ছেলে বিফাত আগোয়গিরির অদ্ভুৎপাতের কারণ হিসেবে ভূগর্ভস্থ গলিত পদার্থ বিভিন্ন প্রাকৃতিক কারণে অধিবর্ষণ হয় বলে ব্যাখ্যা প্রদান করেছে। এখানে রিফাত প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়মের মাধ্যমে ব্যাখ্যা প্রদান করেছে। তাই বিক্ষাতের ব্যাখ্যার মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রকল্পের ব্যবহার আছে। এখানে শ্রেণিকরণের ব্যবহার আছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক নিয়ে ব্যাখ্যা প্রদান করা হয় বিধায় এর মাধ্যমে একটি ঘটনার প্রকৃত রূপ জানা যায়।পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে এমন কিছু বৈজ্ঞানিক ও যৌক্তিক বিষয় বিদ্যমান থাকে, যা লৌকিক ব্যাখ্যার মধ্যে থাকে না। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যাই যথার্থ ব্যাখ্যা।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আশ্রাফ আলীর বক্তব্য ও তার ছেলের বক্তব্য তোমার পাঠ্যপুস্তকে…
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর