'ক' চিহ্নিত স্থানে নির্দেশিত বিষয়টির বৈশিষ্ট্য আলোচনা কর।
উত্তর: 'ক' চিহ্নিত স্থানে 'বৈজ্ঞানিক ব্যাখ্যা' বিষয়টি নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্যসমূহ হলো- প্রথমত, বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পের সাথে যুক্ত। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো বিষয় বা ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে ব্যাখ্যা দেওয়া হয়। কিন্তু অনেক সময় এ কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায় না। এরূপ ক্ষেত্রে প্রকল্প গ্রহণ করা হয়। দ্বিতীয়ত, বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ আবশ্যক। বৈজ্ঞানিক ব্যাখ্যায় যখন কোনো ঘটনা বা নিয়মকে ব্যাখ্যা করা হয় তখন তাকে একই জাতীয় ঘটনা বা নিয়মের সাথে সংযুক্ত করতে হয়। তৃতীয়ত, বৈজ্ঞানিক ব্যাখ্যা আরোহের সাথে যুক্ত। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো ঘটনার ব্যাখ্যা প্রদানের সময় সংশ্লিষ্ট ঘটনাকে অন্যান্য ঘটনার সাথে যুক্ত করে কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়। এই কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠা সম্ভব হয় আরোহ অনুমানের ভিত্তিতে। চতুর্থত, বৈজ্ঞানিক ব্যাখ্যা অবরোহ অনুমানের সাথে যুক্ত। কোনো একটি নিয়মকে ধ্যাখ্যার জন্য তাকে অধিকতর কোনো উচ্চতর নিয়ম থেকে অবরোহ প্রক্রিয়ায় অনুমান করা হয়। পঞ্চমত, বৈজ্ঞানিক ব্যাখ্যা শ্রেণিকরণের সাথে যুক্ত। ব্যাখ্যার সময় একটি ঘটনা অন্য কোনো ঘটনার সাথে কতটুকু সাদৃশ্যপূর্ণ তা নির্ণয় করা হয়। অর্থাৎ অন্যান্য ঘটনার সাথে সংশ্লিষ্ট ঘটনার শ্রেণিকরণ করা হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
'ক' চিহ্নিত স্থানে নির্দেশিত বিষয়টির বৈশিষ্ট্য আলোচনা কর।
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর