দৃশ্যকল্প-১-এ বৈজ্ঞানিক ব্যাখ্যার যে রূপ প্রতিফলিত হয়েছে, তা বর্ণনা কর ।
উত্তর: দৃশ্যকল্প-১'-এ বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ নির্দেশিত হয়েছে। কেননা, বিশ্লেষণে একটি ঘটনাকে যেভাবে দেখানো হয় এখানে 'কোভিড- ১৯' প্রতিরোধকে সেভাবে দেখানো হয়েছে। ব্যাখ্যার মাধ্যমে একটি বিষয়কে সহজ ও বোধগম্যভাবে উপস্থাপন করা হয়। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণে কোনো কার্যের কারণের বিভিন্ন অংশ বিশ্লেষণ করে দেখানো হয়। অনেক সময় বিভিন্ন কারণ একত্রিত হয়ে একটি মিশ্রকার্য উৎপন্ন করে। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণে দেখানো হয় যে, মিশকার্যটি বিভিন্ন স্বতন্ত্র কারণের মিলিত প্রচেষ্টার ফল। যেমন— নদীতে নৌকা চালানোর জন্য নদীর স্রোত, বাতাসের বেগ, নৌকার গতি, দাঁড়ের ব্যবহার ইত্যাদি স্বতন্ত্র কারণগুলো একত্রে কাজ করে। বিশ্লেষণে মিশ্রকার্যের স্বতন্ত্র কারণগুলো উল্লেখ করে ঘটনাটিকে ব্যাখ্যা করা হয়। দৃশ্যকল্প-১'-এ 'কোভিড-১৯ প্রতিরোধ' নামক মিশ্রকার্যটির কয়েকটি স্বতন্ত্র কারণ উল্লেখ করে ঘটনাটির ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১-এ বৈজ্ঞানিক ব্যাখ্যার যে রূপ প্রতিফলিত হয়েছে, তা বর্ণন…
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর