শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার যে চিত্র প্রতিফলিত হয়েছে, তাদের পার্থক্য নির্দেশ কর।

উত্তর: 'দৃশ্যকল্প-২' ও 'দৃশ্যকল্প-৩'-এর মাধ্যমে যথাক্রমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ 'অন্তর্ভুক্তি ও শৃঙ্খলযোজন নির্দেশিত হয়েছে। কেননা, 'অন্তর্ভুক্তি' ও 'শৃঙ্খলযোজনে যেভাবে কোনো ঘটনাকে দেখানো হয় এখানে সেভাবে দেখানো হয়েছে 1 'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ অন্তর্ভুক্তি প্রকাশিত হয়েছে। এখানে 'করোনা'কে বৃহত্তর গোত্র 'ভাইরাস'-এর অন্তর্ভুক্ত করে দেখানো হয়েছে। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার যেরূপে একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয় তাকে অন্তর্ভুক্ত বলে। এখানে যে ঘটনাকে ব্যাখ্যা করা হয় সেটি একটি বিশেষ নিয়ম এবং যে নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয় সেটি একটি সার্বিক নিয়ম। যেমন- জোয়ার-ভাটার নিয়মকে যখন মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয় তখন সেটি হয় অন্তর্ভুক্তি। এখানে জোয়ার- ভাটার নিয়ম একটি বিশেষ নিয়ম এবং মাধ্যাকর্ষণ নিয়ম একটি সার্বিক নিয়ম। বৈজ্ঞানিক ব্যাখ্যার এক্ষেত্রে বিশেষ ও সার্বিক নিয়মের পারস্পরিক সম্পর্কও জানা যায় । অপরদিকে 'দৃশ্যকল্প-৩'-এ 'হাত ধোয়া' ও 'সুস্থ থাকার' মধ্যবর্তী পর্যায় 'জীবাণুমুক্তকরণ'কে দেখানো হয়েছে। তাই এ বিষয়টির মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ শৃঙ্খলযোজন নির্দেশিত হয়েছে। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করে ব্যাখ্যা করা হয় তাকে শৃঙ্খলযোজন বলে। বিভিন্ন কার্যের ক্ষেত্রে কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যে মধ্যবর্তী পর্যায় থাকে। শৃঙ্খলযোজনে সকল পর্যায়কে শৃঙ্খলমুক্তভাবে উপস্থাপন করা হয়। যেমন- 'বিদ্যুৎ' ও 'বজ্রধ্বনির' মধ্যবর্তী পর্যায় হলো তাপ। শৃঙ্খলযোজনে 'বিদ্যুৎ' → তাপ → বজ্রধ্বনি আকারে শৃঙ্খলবদ্ধ করে ব্যাখ্যা করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার এই রূপের মাধ্যমে একটি কার্যের বিভিন্ন পর্যায় আমাদের কাছে স্পষ্ট হয় । পরিশেষে বলা যায়, অন্তর্ভুক্তি ও শৃঙ্খলযোজন উভয়ই বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ। তবে প্রকৃতিগত দিক থেকে এদের মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার যে চিত্র প্রতিফলিত …

চট্টগ্রাম কলেজ · 2024

উত্তর

কোনো জটিল দুর্বোধ্য, অস্পষ্ট ও রহস্যময় বিষয়কে সহজ, সরল ও বোধগম্যভাবে উপস্থাপন করাকে ব্যাখ্যা বলে।

উত্তর

পরম নিয়ম হলো সর্বোচ্চ নিয়ম। এ নিয়মের চেয়ে উচ্চতর কোনো নিয়ম নেই। তাই পরম নিয়মকে অন্য কোনো নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না। ব্যাখ্যা প্রদানের জন্য কোনো একটি নিয়মকে অন্য একটি নিয়মের অন্তর্ভুক্ত করতে হয় । যেহেতু পরম নিয়মকে অন্য কোনো নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না, তাই পরম নিয়মের ব্যাখ্যা দেওয়া যায় না।

উত্তর

দৃশ্যকল্প-১'-এ বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ নির্দেশিত হয়েছে। কেননা, বিশ্লেষণে একটি ঘটনাকে যেভাবে দেখানো হয় এখানে 'কোভিড- ১৯' প্রতিরোধকে সেভাবে দেখানো হয়েছে। ব্যাখ্যার মাধ্যমে একটি বিষয়কে সহজ ও বোধগম্যভাবে উপস্থাপন করা হয়। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণে কোনো কার্যের কারণের বিভিন্ন অংশ বিশ্লেষণ করে দেখানো হয়। অনেক সময় বিভিন্ন কারণ একত্রিত হয়ে একটি মিশ্রকার্য উৎপন্ন করে। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণে দেখানো হয় যে, মিশকার্যটি বিভিন্ন স্বতন্ত্র কারণের মিলিত প্রচেষ্টার ফল। যেমন— নদীতে নৌকা চালানোর জন্য নদীর স্রোত, বাতাসের বেগ, নৌকার গতি, দাঁড়ের ব্যবহার ইত্যাদি স্বতন্ত্র কারণগুলো একত্রে কাজ করে। বিশ্লেষণে মিশ্রকার্যের স্বতন্ত্র কারণগুলো উল্লেখ করে ঘটনাটিকে ব্যাখ্যা করা হয়। দৃশ্যকল্প-১'-এ 'কোভিড-১৯ প্রতিরোধ' নামক মিশ্রকার্যটির কয়েকটি স্বতন্ত্র কারণ উল্লেখ করে ঘটনাটির ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ নির্দেশিত হয়েছে।

উত্তর

'দৃশ্যকল্প-২' ও 'দৃশ্যকল্প-৩'-এর মাধ্যমে যথাক্রমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ 'অন্তর্ভুক্তি ও শৃঙ্খলযোজন নির্দেশিত হয়েছে। কেননা, 'অন্তর্ভুক্তি' ও 'শৃঙ্খলযোজনে যেভাবে কোনো ঘটনাকে দেখানো হয় এখানে সেভাবে দেখানো হয়েছে 1 'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ অন্তর্ভুক্তি প্রকাশিত হয়েছে। এখানে 'করোনা'কে বৃহত্তর গোত্র 'ভাইরাস'-এর অন্তর্ভুক্ত করে দেখানো হয়েছে। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার যেরূপে একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয় তাকে অন্তর্ভুক্ত বলে। এখানে যে ঘটনাকে ব্যাখ্যা করা হয় সেটি একটি বিশেষ নিয়ম এবং যে নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয় সেটি একটি সার্বিক নিয়ম। যেমন- জোয়ার-ভাটার নিয়মকে যখন মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয় তখন সেটি হয় অন্তর্ভুক্তি। এখানে জোয়ার- ভাটার নিয়ম একটি বিশেষ নিয়ম এবং মাধ্যাকর্ষণ নিয়ম একটি সার্বিক নিয়ম। বৈজ্ঞানিক ব্যাখ্যার এক্ষেত্রে বিশেষ ও সার্বিক নিয়মের পারস্পরিক সম্পর্কও জানা যায় । অপরদিকে 'দৃশ্যকল্প-৩'-এ 'হাত ধোয়া' ও 'সুস্থ থাকার' মধ্যবর্তী পর্যায় 'জীবাণুমুক্তকরণ'কে দেখানো হয়েছে। তাই এ বিষয়টির মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ শৃঙ্খলযোজন নির্দেশিত হয়েছে। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করে ব্যাখ্যা করা হয় তাকে শৃঙ্খলযোজন বলে। বিভিন্ন কার্যের ক্ষেত্রে কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যে মধ্যবর্তী পর্যায় থাকে। শৃঙ্খলযোজনে সকল পর্যায়কে শৃঙ্খলমুক্তভাবে উপস্থাপন করা হয়। যেমন- 'বিদ্যুৎ' ও 'বজ্রধ্বনির' মধ্যবর্তী পর্যায় হলো তাপ। শৃঙ্খলযোজনে 'বিদ্যুৎ' → তাপ → বজ্রধ্বনি আকারে শৃঙ্খলবদ্ধ করে ব্যাখ্যা করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার এই রূপের মাধ্যমে একটি কার্যের বিভিন্ন পর্যায় আমাদের কাছে স্পষ্ট হয় । পরিশেষে বলা যায়, অন্তর্ভুক্তি ও শৃঙ্খলযোজন উভয়ই বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ। তবে প্রকৃতিগত দিক থেকে এদের মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।