তথ্য-১ ও তথ্য-২ এর পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তথ্য-১ এর মাধ্যমে কৃত্রিম শ্রেণিকরণ আর তথ্য-২ এর মাধ্যমে প্রাকৃতিক শ্রেণিকরণ প্রতিফলিত হয়েছে। নিচে প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণিকরণের মধ্যে পার্থক্য আলোচনা করা হলো- ১. যখন মৌলিক ও অপরিহার্য সাদৃশ্য অনুসরণ করে কোনো ঘটনার শ্রেণিকরণ করা হয় তখন তাকে প্রাকৃতিক শ্রেণিকরণ বলে। অন্যদিকে, যখন অমৌলিক ও বাহ্যিক সাদৃশ্য অনুসরণ করে কোনো ঘটনার শ্রেণিকরণ করা হয় তখন তাকে কৃত্রিম শ্রেণিকরণ বলে । ২. প্রাকৃতিক শ্রেণিকরণকে একটি বৈজ্ঞানিক পদ্ধতি বলে অভিহিত করা যায়। তাই এ পদ্ধতির গুরুত্ব অনেক। কেননা বৈজ্ঞানিক পদ্ধতি সকলের নিকট গ্রহণযোগ্য। অন্যদিকে, কৃত্রিম শ্রেণিকরণ একটি লৌকিক পদ্ধতি। তাই এ শ্রেণিকরণকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে অভিহিত করা যায় না ৷ ৩. প্রাকৃতিক শ্রেণিকরণের উদ্দেশ্য সার্বজনীন। বস্তু বা বিষয় সম্পর্কে সার্বিক বা সাধারণ জ্ঞান লাভ করার উদ্দেশ্যে এ জাতীয় শ্রেণিকরণ করা হয়ে থাকে। অন্যদিকে, কৃত্রিম শ্রেণিকরণের উদ্দেশ্য বিশেষ । ব্যক্তির বিশেষ ব্যবহারিক প্রয়োজন মেটানোর জন্য এ জাতীয় শ্রেণিকরণ করা হয়ে থাকে। ৪. প্রাকৃতিক শ্রেণিকরণের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো প্রকৃতি প্রদত্ত। এ কারণে ব্যক্তি এগুলো ইচ্ছামতো পরিবর্তন করতে পারে না। অন্যদিকে, কৃত্রিম শ্রেণিকরণের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো কৃত্রিম। তাই প্রয়োজন অনুযায়ী এগুলো পরিবর্তন করতে পারে। ৫. প্রাকৃতিক শ্রেণিকরণে সংযুক্তিকরণ ও অন্তর্ভুক্তি ব্যবহার করা হয়। তাই প্রাকৃতিক শ্রেণিকরণ বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে সম্পর্কিত অন্যদিকে, কৃত্রিম শ্রেণিকরণের সাথে বৈজ্ঞানিক ব্যাখ্যার তেমন কোনো সম্পর্ক নেই। তাই কৃত্রিম শ্রেণিকরণকে লৌকিক শ্রেণিকরণও বলা হয়। পরিশেষে বলা যায়, প্রাকৃতিক ও কৃত্রিম শ্রেণিকরণের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে এ দুই প্রকার শ্রেণিকরণের মধ্যে প্রাকৃতিক শ্রেণিকরণ বেশি গুরুত্ব বহন করে ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
তথ্য-১ ও তথ্য-২ এর পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর