শেয়ারFacebookWhatsApp

ঘটনা-১ ও ঘটনা-২ এ নির্দেশিত প্রকরণগুলোর মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর।

উত্তর: ঘটনা-১ এ নির্দেশিত বিষয়টি বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং ঘটনা-২ এ নির্দেশিত বিষয়টি লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়। নিচে বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যকার পার্থক্যসমূহ বিশ্লেষণ করা হলো- ১. যখন প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অন্যদিকে, যখন অতিপ্রাকৃতিক ও কাল্পনিক কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। ২. বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক উল্লেখ করা হয় বিধায় এখানে প্রকল্প প্রণয়ন করতে হয়। কেননা এখানে প্রথমে প্রকল্প প্রণয়ন করে তারপর কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়। অন্যদিকে, অবৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয় না। তাই এখানে প্রকল্প প্রণয়নের প্রয়োজন পড়ে না।- ৩. বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ আছে। কেননা এখানে সংশ্লিষ্ট ঘটনার সাথে সম্পর্কিত নিয়মকে অন্যান্য নিয়মের সাথে সংযুক্ত করা হয়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ নেই। কেননা এখানে সমজাতীয় ঘটনাকে অন্য ঘটনার সাথে যুক্ত করা হয় না। ৪. বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রাসঙ্গিক। কেননা এখানে ঘটনার ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয়ে থাকে। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যা অপ্রাসঙ্গিক। কেননা এখানে ঘটনার সাথে ব্যাখ্যা প্রাসঙ্গিক হয় না। ৫. বৈজ্ঞানিক ব্যাখ্যার ধরন একই থাকে। কেননা এ প্রকার ব্যাখ্যায় নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয় বিধায় এটি স্থান-কাল-পাত্র ভেদে একই থাকে। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যার ধরন ভিন্ন হয়। কেননা প্রত্যেক ব্যক্তি নিজস্ব বিশ্বাস ও ধ্যানধারণা থেকে ব্যাখ্যা করে বলে লৌকিক ব্যাখ্যা স্থান-কাল-পাত্রভেদে ভিন্ন হয়ে থাকে। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে উভয় প্রকার ব্যাখ্যার মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যা বেশি গুরুত্বপূর্ণ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

ঘটনা-১ ও ঘটনা-২ এ নির্দেশিত প্রকরণগুলোর মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর।

উদ্দীপক

ঘটনা-১: ডেঙ্গু জ্বর → পরীক্ষা-নিরীক্ষা → এডিস মশা ঘটনা-২: দেশে মহামারি ছড়িয়ে পড়লে দাদি বললেন, দেশে খারাপ • আত্মার আগমন ঘটেছে।

Dhaka · 2024

উত্তর

বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ তিনটি।

উত্তর

একটির সাথে অন্যটির সাদৃশ্য না থাকার কারণে চেতনার মৌলিক অবস্থার ব্যাখ্যা দেওয়া যায় না। যেমন- বর্ণ, গন্ধ, স্বাদ ইত্যাদি মৌলিক সংবেদনগুলোর একটির সাথে অপরটির কোনো সাদৃশ্য নেই। বর্ণের সাথে গন্ধের কোনো সাদৃশ্য নেই। বর্ণের নিয়মকে গন্ধের নিয়মের সাথে সংযুক্ত করা যায় না। কাজেই চেতনার মৌলিক অবস্থার ব্যাখ্যা দেওয়া যায় না।

উত্তর

উদ্দীপকের ঘটনা-১ এ নির্দেশিত বিষয়টি বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। নিচে বৈজ্ঞানিক ব্যাখ্যার সীমাবদ্ধতা বর্ণনা করা হলো- ১. পরম নিয়ম বা মৌলিক নিয়মের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না। মৌলিক নিয়ম হলো সর্বোচ্চ নিয়ম। এ নিয়মের চেয়ে উচ্চতর কোনো নিয়ম নেই বিধায় পরম নিয়মকে অন্যকোনো নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না। তাই পরম নিয়মের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না। ২. চেতনার মৌলিক অবস্থার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না। চেতনার মৌলিক অবস্থার প্রকৃতি এমন যে, এসব চেতনাকে সাদৃশ্যের ভিত্তিতে পরস্পরের সাথে সংযুক্ত করা যায় না। তাই চেতনার মৌলিক অবস্থার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না। ৩. বিভিন্ন প্রকার মৌলিক মানসিক অনুভূতির বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না। কেননা এসব মানসিক অনুভূতি একক ও অনন্য। তাই এদের একটিকে অন্যটির সাথে যুক্ত করা যায় না। এজন্য মৌলিক মানসিক অনুভূতির বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্ভব নয়। ৪. জড় পদার্থের মুখ্য গুণের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না। জড় পদার্থের মুখ্য গুণ হলো আকার, আকৃতি, বিস্তৃতি, গতি ইত্যাদি। এসব গুণ পদার্থের নিজস্ব গুণ বিধায় এদের ব্যাখ্যা দেওয়া যায় না। ৫. স্রষ্টা, আত্মা, অমরত্ব ইত্যাদির বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না। কেননা এসব বিষয়কে অনুরূপ কোনো বিষয়ের অন্তর্ভুক্ত করা যায় না। তাই এসব বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না। পরিশেষে বলা যায়, কোনো বিষয়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদান করার জন্য কতকগুলো নিয়ম অনুসরণ করতে হয়। কিন্তু এমন অনেক বিষয় আছে যেসব ক্ষেত্রে ঐ নিয়মগুলো অনুসরণ করা সম্ভব হয় না। তাই যেসব ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যাখ্যার নিয়ম প্রয়োগ করা যায় না, যেসব ক্ষেত্রে বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায় না।

উত্তর

ঘটনা-১ এ নির্দেশিত বিষয়টি বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং ঘটনা-২ এ নির্দেশিত বিষয়টি লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়। নিচে বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যকার পার্থক্যসমূহ বিশ্লেষণ করা হলো- ১. যখন প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অন্যদিকে, যখন অতিপ্রাকৃতিক ও কাল্পনিক কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। ২. বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক উল্লেখ করা হয় বিধায় এখানে প্রকল্প প্রণয়ন করতে হয়। কেননা এখানে প্রথমে প্রকল্প প্রণয়ন করে তারপর কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়। অন্যদিকে, অবৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয় না। তাই এখানে প্রকল্প প্রণয়নের প্রয়োজন পড়ে না।- ৩. বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ আছে। কেননা এখানে সংশ্লিষ্ট ঘটনার সাথে সম্পর্কিত নিয়মকে অন্যান্য নিয়মের সাথে সংযুক্ত করা হয়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ নেই। কেননা এখানে সমজাতীয় ঘটনাকে অন্য ঘটনার সাথে যুক্ত করা হয় না। ৪. বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রাসঙ্গিক। কেননা এখানে ঘটনার ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয়ে থাকে। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যা অপ্রাসঙ্গিক। কেননা এখানে ঘটনার সাথে ব্যাখ্যা প্রাসঙ্গিক হয় না। ৫. বৈজ্ঞানিক ব্যাখ্যার ধরন একই থাকে। কেননা এ প্রকার ব্যাখ্যায় নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয় বিধায় এটি স্থান-কাল-পাত্র ভেদে একই থাকে। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যার ধরন ভিন্ন হয়। কেননা প্রত্যেক ব্যক্তি নিজস্ব বিশ্বাস ও ধ্যানধারণা থেকে ব্যাখ্যা করে বলে লৌকিক ব্যাখ্যা স্থান-কাল-পাত্রভেদে ভিন্ন হয়ে থাকে। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে উভয় প্রকার ব্যাখ্যার মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যা বেশি গুরুত্বপূর্ণ।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।