শেয়ারFacebookWhatsApp

বাবু মিয়ার বক্তব্যে কোন ধরনের ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বাবু মিয়ার বক্তব্যে লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। ব্যাখ্যার মাধ্যমে কোনো জটিল ও রহস্যময় সহজ ও স্পষ্টভাবে প্রকাশ করা হয়। ব্যাখ্যার ক্ষেত্রে কোনো কোনো সময় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়মের পরিবর্তে অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে ঘটনার ব্যাখ্যা প্রদান হয়। যখন কোনো ঘটনার ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যা ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ওপর নির্ভরশীল। যেহেতু প্রত্যেক ব্যক্তির বিশ্বাস ও ধ্যানধারণা ভিন্ন ভিন্ন তাই লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। এছাড়া লৌকিক ব্যাখ্যার মাধ্যমে অনেক সময় বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়। তাই এ ধরনের ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ জানা যায় না। এজন্য লৌকিক ব্যাখ্যার কোনো যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্য নেই। পরিশেষে বলা যায়, কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করতে হলে অবশ্যই প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করতে হবে। তাহলেই ব্যাখ্যা যথার্থ হবে। অতিপ্রাকৃতিক কারণ উল্লেখ করলে ব্যাখ্যার যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্য থাকবে না।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

বাবু মিয়ার বক্তব্যে কোন ধরনের ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

নাউতারা গ্রামে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গ্রামের বৃদ্ধ বাবু মিয়া বলল, ওলা বিবির কারণে কলেরা হচ্ছে। তাকে সন্তুষ্ট করতে হবে। একথা শুনে শিক্ষিত যুবক রিপু বলল, কলেরা রোগের জীবাণু ছড়িয়ে পড়ায় এ রোগের প্রাদুর্ভাব হয়েছে। সচেতনতার সাথে উপযুক্ত পরিচর্যা ও সঠিক চিকিৎসার মাধ্যমে এ রোগ থেকে পরিত্রাণ সম্ভব।

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024

উত্তর

বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ তিনটি।

উত্তর

মৌলিক বা পরম নিয়ম হলো সর্বোচ্চ নিয়ম। এই নিয়মের চেয়ে উচ্চতর কোনো নিয়ম নেই। তাই এই নিয়মকে উচ্চতর কোনো নিয়মের অন্তর্ভুক্ত করা যায় না। তাই মৌলিক বা পরম নিয়মের ব্যাখ্যা করা যায় না।

উত্তর

উদ্দীপকে বাবু মিয়ার বক্তব্যে লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। ব্যাখ্যার মাধ্যমে কোনো জটিল ও রহস্যময় সহজ ও স্পষ্টভাবে প্রকাশ করা হয়। ব্যাখ্যার ক্ষেত্রে কোনো কোনো সময় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়মের পরিবর্তে অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে ঘটনার ব্যাখ্যা প্রদান হয়। যখন কোনো ঘটনার ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যা ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ওপর নির্ভরশীল। যেহেতু প্রত্যেক ব্যক্তির বিশ্বাস ও ধ্যানধারণা ভিন্ন ভিন্ন তাই লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। এছাড়া লৌকিক ব্যাখ্যার মাধ্যমে অনেক সময় বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়। তাই এ ধরনের ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ জানা যায় না। এজন্য লৌকিক ব্যাখ্যার কোনো যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্য নেই। পরিশেষে বলা যায়, কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করতে হলে অবশ্যই প্রকৃত কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করতে হবে। তাহলেই ব্যাখ্যা যথার্থ হবে। অতিপ্রাকৃতিক কারণ উল্লেখ করলে ব্যাখ্যার যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্য থাকবে না।

উত্তর

উদ্দীপকের বাবু মিয়ার বক্তব্যের মাধ্যমে লৌকিক ব্যাখ্যার নির্দেশ পাওয়া যায়। আর রিপুর বক্তব্যের মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার নির্দেশ পাওয়া যায়। নিচে এ দুই প্রকার ব্যাখ্যার পার্থক্য দেখানো হলো- ১. যখন প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অন্যদিকে, অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করলে তাকে লৌকিক ব্যাখ্যা বলে। ২. বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনার প্রকৃত কারণ উল্লেখ করা হয়। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে কোনো ঘটনার প্রকৃত রূপ আমরা জানতে পারি। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় অলৌকিক কারণ উল্লেখ করা হয়। তাই এক্ষেত্রে ঘটনার প্রকৃত রূপ জানা যায় না। ৩. বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযুক্তিকরণ প্রয়োজন হয়। এখানে কম ব্যাপক কোনো নিয়মকে অধিক ব্যাপক কোনো নিয়মের অধীনে এনে ব্যাখ্যা প্রদান করা হয়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যার সংযুক্তিকরণ নেই। তাই এখানে কম ব্যাপক বা বেশি ব্যাপক নিয়মের প্রয়োজন হয় না। ৪. বৈজ্ঞানিক ব্যাখ্যায় শ্রেণিকরণ করা হয়। কেননা বৈজ্ঞানিক ব্যাখ্যায় ব্যাখ্যাদানের সময় আলোচ্য ঘটনা ও অন্যান্য ঘটনার মধ্যে মৌলিক সাদৃশ্য লক্ষ করে তাদের একই শ্রেণিভুক্ত করা হয়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় শ্রেণিকরণের কোনো ব্যবহার নেই। তাই এখানে শ্রেণিকরণের প্রয়োজন হয় না। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে লৌকিক ব্যাখ্যার অনেক পার্থক্য রয়েছে। তবে বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে অনেক মৌলিক ও গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যা সঠিক ও যথার্থ ব্যাখ্যা।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।