দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপকে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার 'বিশ্লেষণ' রূপকে নির্দেশ করা হয়েছে। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো মিশ্রকার্যকে স্বতন্ত্র কারণসমূহের নিয়মের সাথে যুক্ত করা হয় তাকে বিশ্লেষণ বলে। এক্ষেত্রে মিশ্রকার্যটি কতকগুলো পৃথক কারণের মিলিত ক্রিয়ার ফলেই উৎপন্ন হয়। এ ধরনের ব্যাখ্যা কার্যসংমিশ্রণজনিত ঘটনাকে ব্যাখ্যার জন্য ব্যবহার করা হয়। কার্যসংমিশ্রণে মিশ্রকার্যটি স্বতন্ত্র কার্যসমূহের সমষ্টির সমান। দৃশ্যকল্প-১ এ উল্লিখিত 'যোগ্যতা' গুণটি দৃষ্টিভঙ্গি, জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ নামক পৃথক গুণগুলোর মিলিত ক্রিয়ার ফলেই অর্জিত হয়। 'যোগ্যতা' গুণটি একটি মিশ্রকার্য এবং এই মিশ্রকার্যটি বিশ্লেষণ করলে এর মধ্যে দৃষ্টিভঙ্গি, আন, দক্ষতা, মূল্যবোধ ইত্যাদি ভিন্ন ভিন্ন কারণের সন্ধান পাওয়া যায়। সুতরাং দৃশ্যকল্প-১ বৈজ্ঞানিক ব্যাখ্যার বিশ্লেষণকে প্রতিফলিত করেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপকে নির্দেশ করা হয়েছে? ব্যা…
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর