উদ্দীপকে রনির বক্তব্যে ব্যাখ্যার কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে রনির বক্তব্যে অদৃশ্য শক্তি ও কুসংস্কারের প্রভাব থাকায় লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। যে ব্যাখ্যায় অদৃশ্য অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যা মূলত সাধারণ মানুষের ব্যাখ্যা। আর সাধারণ মানুষের প্রাকৃতিক ঘটনাবলি সম্পর্কে ধারণা খুবই কম থাকে। ফলে ঘটনাবলির মধ্যে তারা কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করতে পারে না। কিন্তু প্রত্যেকেই ঘটনার ব্যাখ্যা দিতে চাই। এরূপ অবস্থায় অদৃশ্য অপ্রাকৃতিক শক্তি ও কুসংস্কারের আশ্রয় নিয়ে তারা ঘটনার অযৌক্তিক, অপ্রাসঙ্গিক ব্যাখ্যা দিয়ে থাকে। উদ্দীপকে রনির বক্তব্য অনুযায়ী, গ্রামের নদীর উপর নির্মিত ব্রিজটি যতবারই নির্মাণ করা হতো, ততবারই ভেঙে পড়ত। কিন্তু ১০টি ছাগল বলিদানের পর ব্রিজটি আর ভাঙেনি। রনির এ বক্তব্য থেকে স্পষ্ট হয়, রনি বৈজ্ঞানিক জ্ঞানের অভাবে অদৃশ্য অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়েছে এবং কুসংস্কারের প্রভাবে একটি মনগড়া ব্যাখ্যা দিয়েছে। যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। অতএব বলা যায়, রনির বক্তব্যের মাধ্যমে লৌকিক ব্যাখ্যা দৃশ্যমান হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রনির বক্তব্যে ব্যাখ্যার কোন দিকটির প্রতিফলন ঘটেছে? ব্যাখ্য…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর