উদ্দীপকে ব্যাখ্যার প্রকারভেদের আলোকে হিমেল ও রনির বক্তব্যের তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে হিমেল ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে ব্যাখ্যা দেওয়ায় বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে এবং রনির বক্তব্যে অদৃশ্য শক্তি ও কুসংস্কারের প্রভাব থাকায় লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। ব্যাখ্যার উদ্দেশ্যই হলো ঘটনার কারণ আবিষ্কার করে ঘটনাকে সুস্পষ্ট ও বোধগম্য করা। সেই হিসেবে এ উভয় ব্যাখ্যার লক্ষা একই। উদ্দীপকে হিমেল ব্রিজ ভাঙার কারণ হিসেবে যথাযথভাবে পাইলিং না করা, কারিগরি ত্রুটি ও উপযুক্ত উপকরণের অভাবকে উল্লেখ করেছে। এ ব্যাখ্যায় হিমেল ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে, অনুমান করে ও ঘটনার সাথে সংযুক্ত করে ঘটনার ব্যাখ্য দিয়েছে। এ ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ আবিষ্কার করা গেছে। আর ব্যাখ্যার লক্ষ্যই হলো ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করে ঘটনাকে সুস্পষ্ট ও বোধগম্য করা। অনাদিকে রনির বক্তব্য অনুযায়ী, গ্রামের নদীর উপর নির্মিত ব্রিজটি যতবারই নির্মাণ করা হতো, ততবারই ভেঙে পড়ত। কিন্তু ১০টি ছাগল বলিদানের পর ব্রিজটি আর ভাঙেনি। এই ব্যাখ্যায় রনি অদৃশ্য, দৈবশক্তি ও মনগড়া ধারণার মাধ্যমে ব্যাখ্যা দিয়েছে। এ ধারনের ব্যাখ্যা সাধারণ মানুষের ব্যাখ্যা হওয়ায় ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় ও প্রকৃতির নিয়মকানুন অনুসরণ করা হয় না। ফলে এ ধরনের ব্যাখ্যা ঘটনার প্রকৃত কারণ আবিষ্কার করতে পারে না।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ব্যাখ্যার প্রকারভেদের আলোকে হিমেল ও রনির বক্তব্যের তুলনামূ…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর