উদ্দীপকে ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে অধিক ব্যাপক নিয়ম ও কম ব্যাপক নিয়মের মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার অন্তর্ভুক্তি রূপটি প্রতিফলিত হয়েছে। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মে অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা দেওয়া হয় তাকে অন্তর্ভুক্তি বলে। যে নিয়মের বিস্তৃতি, পরিধি ও কলেবর বেশি তাকে বেশি ব্যাপক নিয়ম বলে এবং যে নিয়মের বিস্তৃতি, পরিধি ও কলেবর কম তাকে কম ব্যাপক নিয়ম বলে। এ ধরনের ব্যাখ্যায় যে নিয়মকে ব্যাখ্যা দেওয়া হয় সেটি বিশেষ নিয়ম এবং যে নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা দেওয়া হয় সেটি একটি সার্বিক নিয়ম। উদ্দীপকে জোয়ার-ভাটা হলো কম ব্যাপক নিয়ম ও মাধ্যাকর্ষণ নিয়ম হলো বেশি ব্যাপক নিয়ম। এই ব্যাখ্যায় জোয়ার-ভাটার নিয়মকে মাধ্যাকর্ষণ নিয়মে অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এভাবে যখন জোয়ার-ভাটার নিয়মকে মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক করে ব্যাখ্যা দেওয়া হয়, তখনই ব্যাখ্যায় অন্তর্ভুক্তি ঘটে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ব্যাখ্যার কোন রূপটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর