তথ্য-১ এ কোন ধরনের ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: তথ্য-১ এ চন্দ্রগ্রহণের কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে ব্যাখ্যা দেওয়ায় বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। যে ব্যাখ্যায় প্রকৃতির নিয়মকানুন অনুসরণ করে ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে কোনো ঘটনার ব্যাখ্যা দান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে, যুক্তিবিদ কার্ডেথ রীড-এর মতে, "ঘটনাসমূহের অন্তর্গত নিয়মাবলি আবিষ্কার করা, অনুমান করা এবং সংযুক্ত করাই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যার মূল বৈশিষ্ট্য হচ্ছে সংযুক্তিকরণ ও অন্তর্ভুক্তি। কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা করতে হলে তার সাথে অন্যান্য জ্ঞাত ঘটনার সাদৃশ্য খুঁজে বের করে তাকে তাদের সাথে সংযুক্ত করতে হয়। আর কোনো একটি নিয়মকে ব্যাখ্যা করতে হলে তাকে অপেক্ষাকৃত কোনো ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করতে হয়। তথ্য- ১ এ চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী এ সময় পৃথিবী, সূর্য ও চাঁদের মাঝখানে একই সরলরেখায় অবস্থান করায় সূর্যের আলো চাঁদের ওপর (সম্পূর্ণ বা আংশিক স্থানে) পড়তে পারে না। ফলে চাঁদ অন্ধকারে নিপতিত হয়, চাঁদকে দেখা যায় না (পূর্ণ বা আংশিক)। এভাবেই চন্দ্রগ্রহণ হয়। এই ব্যাখ্যায় বৈজ্ঞানিক ব্যাখ্যার সব বৈশিষ্ট্য বিদ্যমান। সুতরাং তথ্য-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
তথ্য-১ এ কোন ধরনের ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর