উদ্দীপকে কৃষক হাতেম আলীর বক্তব্যে কোন ধরনের ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের কৃষক হাতেম আলীর বক্তব্যে লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। কোনো জটিল, দুর্বোধ্য, অস্পষ্ট ও রহস্যময় বিষয়কে সহজ, সরল ও স্পষ্টভাবে উপস্থাপন করাকে ব্যাখ্যা বলে। কোনো ঘটনা ব্যাখ্যার ক্ষেত্রে কোনো কোনো সময় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা করা হয়। আবার কোনো কোনো সময় অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে ঘটনার ব্যাখ্যা করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যা ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যান-ধারণার ওপর নির্ভরশীল। তাই এ প্রকার ব্যাখ্যার কোনো যৌক্তিক ও বৈজ্ঞানিক মূল্য নেই। আলোচ্য উদ্দীপকের গরিব কৃষক হাতেম আলী তার ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ওপর ভিত্তি করে বলেন, দেশের মানুষ তেমন কোনো ভালো কাজ করে না, সেই কারণে মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এখানে কৃষক হাতেম আলীর ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও কাল্পনিক কারণ উল্লেখ করা হয়েছে। তাই কৃষক হাতেম আলীর ব্যাখ্যা লৌকিক ব্যাখ্যা। পরিশেষে বলা যায়, লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করা হয় বিধায় এ প্রকার ব্যাখ্যার কোনো গ্রহণযোগ্যতা নেই। তাই এ প্রকার ব্যাখ্যা মূল্যহীন।।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে কৃষক হাতেম আলীর বক্তব্যে কোন ধরনের ব্যাখ্যার প্রতিফলন ঘটেছ…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর