দৃষ্টান্ত-১ এ মূর্খ বয়স্ক লোকদের ভাবনার সাথে তোমার পঠিত কোন ধরনের ব্যাখ্যার মিল আছে এবং কেন?
উত্তর: দৃষ্টান্ত-১ এ মূর্খ বয়স্ক লোকদের ভাবনার সাথে আমার পঠিত বইয়ের লৌকিক ব্যাখ্যার সাথে মিল আছে। ব্যাখ্যার দুটি প্রকারভেদের মধ্যে দ্বিতীয়টি হলো লৌকিক ব্যাখ্যা। এখানে কোনো ঘটনার প্রকৃত কারণ বা কার্যকারণ সম্পর্ক উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় না। লৌকিক ব্যাখ্যায় অতি প্রাকৃতিক বিশ্বাস ও মনগড়া কারণ উল্লেখ করা হয়। তাই বলা যায়, যে ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক অস্পষ্ট ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যার কোনো অভিন্ন বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করা হয় না। এই প্রকার ব্যাখ্যায় প্রকল্পের কোনো ব্যবহার নেই। এখানে ব্যাখ্যায় উল্লিখিত কারণ সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রামলিাক হয়ে থাকে। আর যখন কোনো ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয় তখন তার কোনো মূল্য থাকে না। লৌকিক ব্যাখ্যায় শ্রেণিকরণের কোনো ব্যবহার নেই। এখানে কম ব্যাপক কোনো নিয়মকে বেশি ব্যাপক কোনো নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয় না। লৌকিক ব্যাখ্যায় মানুষ তাদের সাধারণ ধারণা ও বিশ্বাসের ভিত্তিতে ব্যাখ্যা করে থাকে। উদ্দীপকের মূর্খ বয়স্ক লোকেরা চাঁদে 'এক বুড়ি চরকায় সুতা তৈরি করছে' বলে ব্যাখ্যা প্রদান করা হয়েছে। এখানে মূর্খ বয়স্ক লোকেরা তাদের নিজের ধারণা ও বিশ্বাসের ভিত্তিতে ঘটনার ব্যাখ্যা প্রদান করেছে। তাই মূর্খ বয়স্ক লোকদের ভাবনার সাথে আমার পঠিত বইয়ের লৌকিক ব্যাখ্যার সাথে মিল রয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ মূর্খ বয়স্ক লোকদের ভাবনার সাথে তোমার পঠিত কোন ধরনের ব…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর