শেয়ারFacebookWhatsApp

দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত-২ এর পার্থক্য পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা ও মূল্যায়ন কর।

উত্তর: পাঠ্যবইয়ের আলোকে উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর মাধ্যমে লৌকিক ব্যাখ্যা এবং দৃষ্টান্ত-২ এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক নিয়ে ব্যাখ্যা ও মূল্যায়ন করা হলো। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ মূর্খ বয়স্ক লোকেরা চাঁদের দৃশ্যের ব্যাখ্যায় "এক বুড়ি চরকায় সুতা তৈরি করছে" বলে ব্যাখ্যা প্রদান করেছে। এখানে মূর্খ বয়স্ক লোকেরা তাদের ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ওপর ভিত্তি করে ব্যাখ্যা প্রদান করেছে। তাই মূর্খ বয়স্ক লোকদের ব্যাখ্যার মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। লৌকিক ব্যাখ্যায় অমৌলিক, গুরুত্বহীন বৈশিষ্ট্য এবং অপ্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে ব্যাখ্যা প্রদান করা হয়। এই প্রকার ব্যাখ্যায় তাই কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। লৌকিক ব্যাখ্যায় প্রকল্পের কোনো ব্যবহার নেই। এখানে ঘটনা ব্যাখ্যার ক্ষেত্রে কোনো সংযুক্তিকরণ করা হয় না। লৌকিক ব্যাখ্যার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তাই এই ব্যাখ্যা বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। অপরপক্ষে, উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ আধুনিক লোকেরা চাঁদের দৃশ্যের ব্যাখ্যায় "সেগুলো পাহাড়, খানা-খন্দের দৃশ্য" বলে ব্যাখ্যা প্রদান করেছে। এখানে আধুনিক লোকেরা প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়মের মাধ্যমে ব্যাখ্যা প্রদান করেছে। তাই আধুনিক লোকদের ব্যাখ্যার মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রকল্পের ব্যবহার আছে। এখানে শ্রেণিকরণের ব্যবহার আছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয়। তাই এখানে অন্তর্ভুক্তির ব্যবহার আছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে, ব্যাখ্যা প্রদান করা হয় বিধায় এর মাধ্যমে একটি ঘটনার প্রকৃত রূপ জানা যায়। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে এমন কিছু বৈজ্ঞানিক ও যৌক্তিক বিষয় বিদ্যমান থাকে, যা লৌকিক ব্যাখ্যার মধ্যে থাকে না। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যাই যথার্থ ব্যাখ্যা।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃষ্টান্ত-১ এবং দৃষ্টান্ত-২ এর পার্থক্য পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্য…

উদ্দীপক

দৃষ্টান্ত-১: চাঁদের দৃশ্য প্রসঙ্গে মূর্খ বয়স্ক লোকদের ধারণা, "এক বুড়ি চরকায় সুতা তৈরি করছে।" দৃষ্টান্ত-২: চাঁদের দৃশ্য প্রসঙ্গে আধুনিক লোকদের ধারণা, "সেগুলো পাহাড়, খানা-খন্দের দৃশ্য।"

Comilla · 2024

উত্তর

কোনো জটিল, দুর্বোধ্য, অস্পষ্ট ও রহস্যময় ঘটনাকে সহজ, সরল, স্পষ্ট ও বোধগম্যভাবে প্রকাশ করাকে ব্যাখ্যা বলে।

উত্তর

লৌকিক ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় না। এ জাতীয় ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক, কাল্পনিক ও মনগড়া কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়। লৌকিক ব্যাখ্যার কোনো সার্বজনীন রূপ নেই, এটি বক্তির ওপর নির্ভরশীল। যেহেতু একেক ব্যক্তি একেক রকম ব্যাখ্যা দিয়ে থাকে, তাই লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে।

উত্তর

দৃষ্টান্ত-১ এ মূর্খ বয়স্ক লোকদের ভাবনার সাথে আমার পঠিত বইয়ের লৌকিক ব্যাখ্যার সাথে মিল আছে। ব্যাখ্যার দুটি প্রকারভেদের মধ্যে দ্বিতীয়টি হলো লৌকিক ব্যাখ্যা। এখানে কোনো ঘটনার প্রকৃত কারণ বা কার্যকারণ সম্পর্ক উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় না। লৌকিক ব্যাখ্যায় অতি প্রাকৃতিক বিশ্বাস ও মনগড়া কারণ উল্লেখ করা হয়। তাই বলা যায়, যে ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক অস্পষ্ট ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যার কোনো অভিন্ন বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করা হয় না। এই প্রকার ব্যাখ্যায় প্রকল্পের কোনো ব্যবহার নেই। এখানে ব্যাখ্যায় উল্লিখিত কারণ সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রামলিাক হয়ে থাকে। আর যখন কোনো ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে অপ্রাসঙ্গিক হয় তখন তার কোনো মূল্য থাকে না। লৌকিক ব্যাখ্যায় শ্রেণিকরণের কোনো ব্যবহার নেই। এখানে কম ব্যাপক কোনো নিয়মকে বেশি ব্যাপক কোনো নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয় না। লৌকিক ব্যাখ্যায় মানুষ তাদের সাধারণ ধারণা ও বিশ্বাসের ভিত্তিতে ব্যাখ্যা করে থাকে। উদ্দীপকের মূর্খ বয়স্ক লোকেরা চাঁদে 'এক বুড়ি চরকায় সুতা তৈরি করছে' বলে ব্যাখ্যা প্রদান করা হয়েছে। এখানে মূর্খ বয়স্ক লোকেরা তাদের নিজের ধারণা ও বিশ্বাসের ভিত্তিতে ঘটনার ব্যাখ্যা প্রদান করেছে। তাই মূর্খ বয়স্ক লোকদের ভাবনার সাথে আমার পঠিত বইয়ের লৌকিক ব্যাখ্যার সাথে মিল রয়েছে।

উত্তর

পাঠ্যবইয়ের আলোকে উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর মাধ্যমে লৌকিক ব্যাখ্যা এবং দৃষ্টান্ত-২ এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক নিয়ে ব্যাখ্যা ও মূল্যায়ন করা হলো। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ মূর্খ বয়স্ক লোকেরা চাঁদের দৃশ্যের ব্যাখ্যায় "এক বুড়ি চরকায় সুতা তৈরি করছে" বলে ব্যাখ্যা প্রদান করেছে। এখানে মূর্খ বয়স্ক লোকেরা তাদের ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ওপর ভিত্তি করে ব্যাখ্যা প্রদান করেছে। তাই মূর্খ বয়স্ক লোকদের ব্যাখ্যার মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। লৌকিক ব্যাখ্যায় অমৌলিক, গুরুত্বহীন বৈশিষ্ট্য এবং অপ্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে ব্যাখ্যা প্রদান করা হয়। এই প্রকার ব্যাখ্যায় তাই কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। লৌকিক ব্যাখ্যায় প্রকল্পের কোনো ব্যবহার নেই। এখানে ঘটনা ব্যাখ্যার ক্ষেত্রে কোনো সংযুক্তিকরণ করা হয় না। লৌকিক ব্যাখ্যার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তাই এই ব্যাখ্যা বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। অপরপক্ষে, উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ আধুনিক লোকেরা চাঁদের দৃশ্যের ব্যাখ্যায় "সেগুলো পাহাড়, খানা-খন্দের দৃশ্য" বলে ব্যাখ্যা প্রদান করেছে। এখানে আধুনিক লোকেরা প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়মের মাধ্যমে ব্যাখ্যা প্রদান করেছে। তাই আধুনিক লোকদের ব্যাখ্যার মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রকল্পের ব্যবহার আছে। এখানে শ্রেণিকরণের ব্যবহার আছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয়। তাই এখানে অন্তর্ভুক্তির ব্যবহার আছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে, ব্যাখ্যা প্রদান করা হয় বিধায় এর মাধ্যমে একটি ঘটনার প্রকৃত রূপ জানা যায়। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে এমন কিছু বৈজ্ঞানিক ও যৌক্তিক বিষয় বিদ্যমান থাকে, যা লৌকিক ব্যাখ্যার মধ্যে থাকে না। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যাই যথার্থ ব্যাখ্যা।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।