প্রথম বন্ধুর বক্তব্যে কোন প্রকার ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: প্রথম বন্ধুর বক্তব্যে দৈত্য নামক অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নেওয়ায় লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। যে ব্যাখ্যয় অদৃশ্য অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্য বলে। লৌকিক ব্যাখ্যা মূলত সাধারণ মানুষের ব্যাখ্যা। আর সাধারণ মানুষের প্রাকৃতিক ঘটনাবলি সম্পর্কে ধারণা খুবই কম থাকে। ফলে ঘটনাবলির মধ্যে তারা কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করতে পারে না। কিন্তু প্রত্যেকেই ঘটনার ব্যাখ্যা দিতে চাই। এরূপ অবস্থায় অদৃশ্য অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে তারা ঘটনার অযৌক্তিক, অপ্রাসঙ্গিক ব্যাখ্যা দিয়ে থাকে। উদ্দীপকে প্রথম বন্ধুর বক্তব্য অনুযায়ী, পৃথিবী একটি দৈত্যের উপর দাঁড়িয়ে আছে। দৈতা যখন ক্রদ্ধ হয়, তখন পৃথিবী কেঁপে ওঠে। এই বক্তব্যে প্রথম বন্ধুর বৈজ্ঞানিক জ্ঞানের অভাবে দৈত্য নামক একটি অদৃশ্য অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নেওয়া হয়েছে এবং একটি মনগড়া ব্যাখ্যা দেওয়া হয়েছে। যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। অতএব বলা যায়, প্রথম বন্ধুর বক্তব্যের মাধ্যমে লৌকিক ব্যাখ্যা দৃশ্যমান হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
প্রথম বন্ধুর বক্তব্যে কোন প্রকার ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর