শেয়ারFacebookWhatsApp

প্রথম বন্ধু ও দ্বিতীয় বন্ধুর বক্তব্যের মধ্যে কোনটি গ্রহণযোগ্য? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: প্রথম বন্ধুর বক্তব্যে দৈত্য নামক অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নেওয়ায় লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে এবং দ্বিতীয় বন্ধুর বক্তব্যে ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে ভূমিকম্পের ব্যাখ্যা দেওয়ায় বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। এর মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্য গ্রহণযোগ্য। কারণ লৌকিক ব্যাখ্যার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। লৌকিক ব্যাখ্যা মূলত সাধারণ মানুষের ব্যাখ্যা। প্রাকৃতিক নিয়মাবলি সম্পর্কে সাধারণ মানুষের ধারণা খুবই কম থাকে। ফলে তারা অদৃশ্য, দৈবশক্তি ও মনগড়া ধারণার মাধ্যমে ব্যাখ্যা দিয়ে থাকে। যেমন প্রথম বন্ধু পৃথিবীর ভূমিকম্পের জন্য দৈত্যের ক্রোধের কথা বলেছে। যার অস্তিত্ব পৃথিবীতে নেই। আর এ ধরনের ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ আবিষ্কার করা যায় না। এ ধরনের ব্যাখ্যা সর্বদা বর্জনীয়। কিন্তু দ্বিতীয় বন্ধুর বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার ধরন ফুটে উঠেছে। যে ব্যাখ্যায় প্রকৃতির নিয়মকানুন অনুসরণ করে ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে ঘটনার ব্যাখ্যা দেওয়া হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। দ্বিতীয় বন্ধু পৃথিবী কেঁপে উঠার কারণ হিসেবে পৃথিবীর অভ্যন্তরে চলমান প্লেটগুলোর মধ্যকার সংঘর্ষ সৃষ্টির কথা বলেছে। এই ব্যাখ্যায় ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে, অনুমান করে ও ঘটনার সাথে ঘটনা সংযুক্ত করে ঘটনার ব্যাখ্য দেওয়া হয়েছে। এই ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ আবিষ্কার করা গেছে। আর ব্যাখ্যার লক্ষ্যই হলো ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করে ঘটনাকে সুস্পষ্ট ও বোধগম্য করা। এ জন্যই দ্বিতীয় বন্ধুর বক্তব্য গ্রহণযোগ্য।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

প্রথম বন্ধু ও দ্বিতীয় বন্ধুর বক্তব্যের মধ্যে কোনটি গ্রহণযোগ্য? উত্ত…

উদ্দীপক

ভূমিকম্প নিয়ে দুই বন্ধুর কথোপকথন: প্রথম বন্ধু: পৃথিবীর একটি দৈত্যের মাথার উপর দাঁড়িয়ে আছে। দৈত্য যখন ক্রুদ্ধ হয়, তখন পৃথিবী কেঁপে ওঠে। দ্বিতীয় বন্ধু: আমাদের ভূপৃষ্ঠ অনেকগুলো প্লেট-এর সমন্বয়ে গঠিত। পৃথিবীর অভ্যন্তরে চলমান প্লেটগুলোর মধ্যকার সংঘর্ষ সৃষ্টি হলে পৃথিবী কেঁপে ওঠে।

Chittagong · 2024

উত্তর

বৈজ্ঞানিক ব্যাখ্যা তিন প্রকার।

উত্তর

যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কম ব্যাপক নিয়মকে বেশি ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয় তাকে অন্তর্ভুক্তি বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি রূপ হলো অন্তর্ভুক্তি। অন্তর্ভুক্তির মাধ্যমে কোনো বিশেষ ঘটনাকে একটি সার্বিক নিয়মের সাহায্যে ব্যাখ্যা দেওয়া হয়। জড়বস্তুর ভূ-পতনকে ব্যাখ্যার জন্য যখন এ নিয়মটিকে মাধ্যাকর্ষণ নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা দেওয়া হয়, তখনই ব্যাখ্যায় অন্তর্ভুক্তি ঘটে।

উত্তর

প্রথম বন্ধুর বক্তব্যে দৈত্য নামক অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নেওয়ায় লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। যে ব্যাখ্যয় অদৃশ্য অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্য বলে। লৌকিক ব্যাখ্যা মূলত সাধারণ মানুষের ব্যাখ্যা। আর সাধারণ মানুষের প্রাকৃতিক ঘটনাবলি সম্পর্কে ধারণা খুবই কম থাকে। ফলে ঘটনাবলির মধ্যে তারা কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করতে পারে না। কিন্তু প্রত্যেকেই ঘটনার ব্যাখ্যা দিতে চাই। এরূপ অবস্থায় অদৃশ্য অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে তারা ঘটনার অযৌক্তিক, অপ্রাসঙ্গিক ব্যাখ্যা দিয়ে থাকে। উদ্দীপকে প্রথম বন্ধুর বক্তব্য অনুযায়ী, পৃথিবী একটি দৈত্যের উপর দাঁড়িয়ে আছে। দৈতা যখন ক্রদ্ধ হয়, তখন পৃথিবী কেঁপে ওঠে। এই বক্তব্যে প্রথম বন্ধুর বৈজ্ঞানিক জ্ঞানের অভাবে দৈত্য নামক একটি অদৃশ্য অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নেওয়া হয়েছে এবং একটি মনগড়া ব্যাখ্যা দেওয়া হয়েছে। যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। অতএব বলা যায়, প্রথম বন্ধুর বক্তব্যের মাধ্যমে লৌকিক ব্যাখ্যা দৃশ্যমান হয়েছে।

উত্তর

প্রথম বন্ধুর বক্তব্যে দৈত্য নামক অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নেওয়ায় লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে এবং দ্বিতীয় বন্ধুর বক্তব্যে ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে ভূমিকম্পের ব্যাখ্যা দেওয়ায় বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। এর মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্য গ্রহণযোগ্য। কারণ লৌকিক ব্যাখ্যার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। লৌকিক ব্যাখ্যা মূলত সাধারণ মানুষের ব্যাখ্যা। প্রাকৃতিক নিয়মাবলি সম্পর্কে সাধারণ মানুষের ধারণা খুবই কম থাকে। ফলে তারা অদৃশ্য, দৈবশক্তি ও মনগড়া ধারণার মাধ্যমে ব্যাখ্যা দিয়ে থাকে। যেমন প্রথম বন্ধু পৃথিবীর ভূমিকম্পের জন্য দৈত্যের ক্রোধের কথা বলেছে। যার অস্তিত্ব পৃথিবীতে নেই। আর এ ধরনের ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ আবিষ্কার করা যায় না। এ ধরনের ব্যাখ্যা সর্বদা বর্জনীয়। কিন্তু দ্বিতীয় বন্ধুর বক্তব্যে বৈজ্ঞানিক ব্যাখ্যার ধরন ফুটে উঠেছে। যে ব্যাখ্যায় প্রকৃতির নিয়মকানুন অনুসরণ করে ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে ঘটনার ব্যাখ্যা দেওয়া হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। দ্বিতীয় বন্ধু পৃথিবী কেঁপে উঠার কারণ হিসেবে পৃথিবীর অভ্যন্তরে চলমান প্লেটগুলোর মধ্যকার সংঘর্ষ সৃষ্টির কথা বলেছে। এই ব্যাখ্যায় ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে, অনুমান করে ও ঘটনার সাথে ঘটনা সংযুক্ত করে ঘটনার ব্যাখ্য দেওয়া হয়েছে। এই ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ আবিষ্কার করা গেছে। আর ব্যাখ্যার লক্ষ্যই হলো ঘটনার প্রকৃত কারণ নির্ণয় করে ঘটনাকে সুস্পষ্ট ও বোধগম্য করা। এ জন্যই দ্বিতীয় বন্ধুর বক্তব্য গ্রহণযোগ্য।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।