বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপের আলোকে 'C [গণিত] অংশটি বিশ্লেষণ কর।
উত্তর: বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপ। যথা- বিশ্লেষণ, শৃঙ্খলযোজন ও অন্তর্ভুক্তি। চিত্রে B অংশে বিশ্লেষণ এবং 'ID [গণিত] অংশে 'অন্তর্ভুক্তি' আছে। তাহলে 'C [গণিত] অংশে হবে 'শৃঙ্খলযোজন। যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো দূরবর্তী কারণ ও তার কার্যের মধ্যে একটি মধ্যবর্তী অবস্থা আবিষ্কার করা হয় তাকে 'শৃঙ্খলযোজন বলে। এরূপ ব্যাখ্যায় দেখানো হয়, একটি কার্য সরাসরি কল্পিত কারণ থেকে উদ্ধৃত নয়। বরং কার্যটি একটি মধ্যবর্তী অবস্থা থেকে সৃষ্ট। চিত্রে '"ে অংশে পদ্মা সেতু নির্মাণ, অর্থনৈতিক উন্নতি ও জিডিপি বৃদ্ধি বিষয়গুলো ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। এই অংশে 'পদ্মা সেতু নির্মাণ' হলো দূরবর্তী কারণ ও 'জিডিপি বৃদ্ধি' হলো তার কার্য এবং অর্থনৈতিক উন্নতি হলো মধ্যবর্তী অবস্থা। পদ্মা সেতু নির্মাণ সরাসরি জিডিপি বৃদ্ধির কারণ নয়। বরং অর্থনেতিক উন্নতিই জিডিপি বৃদ্ধির কারণ। অর্থাৎ পদ্মা সেতু নির্মাণ হওয়ায় অর্থনৈতিক উন্নতি হয়েছে এবং অর্থনেতিক উন্নতি হওয়ায় জিডিপি বৃদ্ধি পেয়েছে। এভাবেই "C" অংশে বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খলযোজন রূপটি নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপের আলোকে 'C অংশটি বিশ্লেষণ কর।
Chittagong · 2024
উত্তর
উত্তর