চিত্র-২ ব্যাখ্যার কোন রূপ প্রতিফলিত হয়েছে? তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-২ এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার শৃঙ্খলযোজন নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যার কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার কিছু কিছু ক্ষেত্রে কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করে ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার এই ধরন বা রূপকে শৃঙ্খলযোজন বলে। শৃঙ্খলযোজনের মাধ্যমে দেখানো হয়, কোনো কার্য তার কারণ থেকে সরাসরি উদ্ভব হয় না, ঘটনার কারণ ও চূড়ান্ত কার্যের মধ্যবর্তী পর্যায়ে থাকে। আর এই মধ্যবর্তী পর্যায়টি অতিক্রম করেই কার্যটি সংঘটিত হয়। উদ্দীপকের চিত্র-২ এ দেখানো হয়েছে, 'ভূমিকম্প' ও 'দূর্ভিক্ষের' মধ্যবর্তী পর্যায় হলো 'সম্পদের ক্ষতি' ও 'অর্থনৈতিক দুরবস্থা'। অর্থাৎ, ভূমিকম্পের কারণে সম্পদের ক্ষতি হয়। আর সম্পদের ক্ষতির কারণে অর্থনৈতিক দূরবস্থা হয়। সবশেষে সংঘটিত হয় দুর্ভিক্ষ। যেহেতু উদ্দীপকের চিত্র-২ এ একটি কার্যের কারণ ও চূড়ান্ত কার্যের মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করে দেখানো হয়েছে, তাই চিত্র-২ এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ শৃঙ্খলযোজন নির্দেশিত হয়েছে। শৃঙ্খলযোজনের মাধ্যমে একটি ঘটনা বিস্তারিতভাবে জানা যায়। এখানে একটি কার্যের বিভিন্ন পর্যায় আমাদের কাছে স্পষ্ট হয়। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হিসেবে শৃঙ্খলযোজন খুবই গুরুত্বপূর্ণ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
চিত্র-২ ব্যাখ্যার কোন রূপ প্রতিফলিত হয়েছে? তোমার পাঠ্যবইয়ের আলোকে ব…
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর