চিত্র-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'চিত্র-১' এ বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ নির্দেশিত হয়েছে। কেননা, বিশ্লেষণে একটি ঘটনাকে যেভাবে দেখানো হয়েছে এখানে 'পায়েস' রান্নাকে সেভাবে দেখানো হয়েছে। ব্যাখ্যার মাধ্যমে একটি বিষয়কে সহজ ও বোধগম্যভাবে উপস্থাপন করা হয়। আর বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণে কোনো কার্যের কারণের বিভিন্ন অংশ বিশ্লেষণ করে দেখানো হয়। অনেক সময় বিভিন্ন কারণ একত্রিত হয়ে একটি মিশ্রকার্য উৎপন্ন করে। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণে দেখানো হয় যে, মিশ্রকার্যটি বিভিন্ন স্বতন্ত্র কারণের মিলিত প্রচেষ্টার ফল। যেমন- নদীতে নৌকা চালানোর জন্য নদীর স্রোত, বাতাসের বেগ, নৌকার গতি, দাঁড়ের ব্যবহার ইত্যাদি স্বতন্ত্র কারণগুলো একত্রে কাজ করে। বিশ্লেষণে মিশ্রকার্যের স্বতন্ত্র কারণগুলো উল্লেখ করে ঘটনাটিকে ব্যাখ্যা করা হয়। 'চিত্র-১' এ 'পায়েস' নামক মিশ্রকার্যটির কয়েকটি স্বতন্ত্র কারণ চাল, দুধ, চিনি, লবণ, তাপ ইত্যাদি উল্লেখ করে ঘটনাটির ব্যাখ্যা দেওয়া হয়েছে। তাই চিত্র-১' এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ বিশ্লেষণ নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
চিত্র-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর