কার্যকারণ নির্ণয়ের ক্ষেত্রে চিত্র-২ এর গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: কার্যকারণ নির্ণয়ের ক্ষেত্রে চিত্র-২ এর মাধ্যমে শৃংখলযোজন প্রতিফলিত হয়েছে। নিম্নে শৃঙ্খলযোজনের গুরুত্ব আলোচনা করা হলো- যে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো কার্য তার দূরবর্তী কারণের মধ্যে একটি মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করে ব্যাখ্যা করা হয় তাকে শৃঙ্খলযোজন বলে। শৃঙ্খলযোজনে কোনো কার্য তার কারণ থেকে সরাসরি উৎপন্ন হয় না। এখানে মূল কারণ ও কার্যের মধ্যে মধ্যবর্তী পর্যায় থাকে, যা অতিক্রম করেই কার্যটি সংঘটিত হয়। উদ্দীপকের চিত্র-২ এর মাধ্যমে সুবর্ষণকে দূরবর্তী কারণ এবং সমৃদ্ধিকে কার্য হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ চিত্রটিতে দূরবর্তী কারণ ও কার্যের মধ্যে একটি মধ্যবর্তী পর্যায় রয়েছে। কেননা শুধুমাত্র সুবর্ষণই সমৃদ্ধির কারণ নয়। এদের মধ্যবর্তী পর্যায় অতিক্রম করেই সমৃদ্ধি অর্জন করা সম্ভব। যেমন- বজ্রপাতের সময় বিদ্যুৎই প্রচন্ড শব্দের কারণ মনে করা হলেও আসলে তা নয়। বৈজ্ঞানিকদের মতে, বিদ্যুৎ তাপ উৎপন্ন করে, তাপ বায়ুর আকস্মিক প্রসার ঘটায় এবং বায়ুর সম্প্রসারণের কারণেই প্রচন্ড শব্দের সৃষ্টি হয়। তাই কার্যের ও তার দূরবর্তী কারণের অন্তর্বর্তী যোগসূত্র হচ্ছে তাপ যার ফলে বায়ুর সম্প্রসারণ হয় এবং প্রচন্ড শব্দের সূত্রপাত হয়। উদ্দীপকের চিত্র-২ অনুযায়ী সুবর্ষণ দূরবর্তী কারণ তার মধ্যবর্তী কারণ হিসেবে ধরে নেওয়া যায়। উর্বর মাটি, পরিমিত সার প্রয়োগ ইত্যাদি মধ্যবর্তী পর্যায় অতিক্রম করার ফলেই সমৃদ্ধি আসে। সুতরাং চিত্র-২ এর মাধ্যমে শৃঙ্খলযোজন প্রতিফলিত হয়। আর শৃঙ্খলযোজন হল এমন একটি যোগসূত্র যা কার্য ও কারণের মধ্যে একটি পারস্পরিক সম্পর্ক তৈরি করে, তাই শৃঙ্খলযোজনের মাধ্যমে একটি কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায় সম্পর্কে জানা যায়। সেই জন্য কার্যকারণ নির্ণয়ের ক্ষেত্রে শৃঙ্খলযোজনের গুরুত্ব অনস্বীকার্য।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
কার্যকারণ নির্ণয়ের ক্ষেত্রে চিত্র-২ এর গুরুত্ব বিশ্লেষণ কর।
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর