শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে তথ্য-১ এ কোন ধরনের ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের 'তথ্য-১' এ বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। ব্যাখ্যার মাধ্যমে জটিল ও রহস্যময় ঘটনাকে স্পষ্ট ও বোধগম্যভাবে প্রকাশ করা হয়। আর যখন কোনো ঘটনার ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় যে, এখানে প্রকল্পের ব্যবহার করা হয়। ঘটনার কারণ সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রকল্প প্রণয়ন করা হয় এবং ওই প্রকল্পের ওপর ভিত্তি করে ঘটনার ব্যাখ্যা করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় শ্রেণিকরণের ব্যবহার আছে। এখানে একটি ঘটনাকে অন্য একটি ঘটনার সাথে সাদৃশ্য বিচার করে ব্যাখ্যা করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা অবরোহ পদ্ধতির সাথে যুক্ত। কেননা এখানে উচ্চতর কোনো সাধারণ নিয়ম থেকে কোনো বিশেষ নিয়মকে অনুমান করা হয়। এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা করার মাধ্যমে আমরা একটি এ ঘটনার প্রকৃত রূপ জানতে পারব। উদ্দীপকের 'তথ্য-১' এ 'চন্দ্রগ্রহণ' কে চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করাকে কারণ হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ, 'চন্দ্রগ্রহণ'কে এখানে বৈজ্ঞানিকভাবে উপস্থাপন করা হয়েছে। তাই 'তথ্য-১' এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে তথ্য-১ এ কোন ধরনের ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

তথ্য-১: চাঁদ, সূর্য ও পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করে তখন চন্দ্রগ্রহণ হয়। তথ্য-২: বিশাল আকৃতির দৈত্য যখন চাঁদকে গিলে ফেলে তখন চন্দ্রগ্রহণ হয়।

Dinajpur · 2024

উত্তর

বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ তিনটি।

উত্তর

বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি ঘটনার বিশেষ নিয়মকে অনেক ক্ষেত্রে সার্বিক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয়। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যায় যখন কোনো বিশেষ ঘটনার নিয়মকে একটি সার্বিক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয় তখন তাকে অন্তর্ভুক্তি বলে।

উত্তর

উদ্দীপকের 'তথ্য-১' এ বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। ব্যাখ্যার মাধ্যমে জটিল ও রহস্যময় ঘটনাকে স্পষ্ট ও বোধগম্যভাবে প্রকাশ করা হয়। আর যখন কোনো ঘটনার ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় যে, এখানে প্রকল্পের ব্যবহার করা হয়। ঘটনার কারণ সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রকল্প প্রণয়ন করা হয় এবং ওই প্রকল্পের ওপর ভিত্তি করে ঘটনার ব্যাখ্যা করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় শ্রেণিকরণের ব্যবহার আছে। এখানে একটি ঘটনাকে অন্য একটি ঘটনার সাথে সাদৃশ্য বিচার করে ব্যাখ্যা করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা অবরোহ পদ্ধতির সাথে যুক্ত। কেননা এখানে উচ্চতর কোনো সাধারণ নিয়ম থেকে কোনো বিশেষ নিয়মকে অনুমান করা হয়। এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যায় কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা করার মাধ্যমে আমরা একটি এ ঘটনার প্রকৃত রূপ জানতে পারব। উদ্দীপকের 'তথ্য-১' এ 'চন্দ্রগ্রহণ' কে চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করাকে কারণ হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ, 'চন্দ্রগ্রহণ'কে এখানে বৈজ্ঞানিকভাবে উপস্থাপন করা হয়েছে। তাই 'তথ্য-১' এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে।

উত্তর

পাঠ্যপুস্তকের আলোকে 'তথা-১' এ বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং 'তথ্য- ২' এ লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। নিচে বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- 'তথ্য-১' এ চন্দ্রগ্রহণের কারণ হিসেবে চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করার কথা বলা হয়েছে। অর্থাৎ, এখানে 'চন্দ্রগ্রহণ'কে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাই 'তথ্য-১' এব মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক কারণ উল্লেখ করে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা সুনির্দিষ্ট নিয়ম নির্ভর। এই ব্যাখ্যা সবসময় একই হয়ে থাকে। অপরপক্ষে, 'তথ্য-২' এ 'চন্দ্রগ্রহণ'কে বিশাল আকৃতির দৈত্য চাঁদকে গিলে ফেলাকে কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এখানে 'চন্দ্রগ্রহণ'কে লৌকিক বিশ্বাসের ভিত্তিতে ব্যাখ্যা করা হয়েছে। তাই 'তথ্য-২' এর মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। কোনো ঘটনার ব্যাখ্যায় যখন অতিপ্রাকৃতিক, কাল্পনিক ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তাই এই ব্যাখ্যা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। পরিশেষে বলা যায় যে, বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে উভয় প্রকার ব্যাখ্যার মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যা যথার্থ ব্যাখ্যা।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।