পাঠ্যপুস্তকের আলোকে তথ্য-১ ও তথ্য-২ এর পার্থক্য বিশ্লেষণ কর।'
উত্তর: পাঠ্যপুস্তকের আলোকে 'তথা-১' এ বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং 'তথ্য- ২' এ লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। নিচে বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য বিশ্লেষণ করা হলো- 'তথ্য-১' এ চন্দ্রগ্রহণের কারণ হিসেবে চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করার কথা বলা হয়েছে। অর্থাৎ, এখানে 'চন্দ্রগ্রহণ'কে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাই 'তথ্য-১' এব মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক কারণ উল্লেখ করে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা সুনির্দিষ্ট নিয়ম নির্ভর। এই ব্যাখ্যা সবসময় একই হয়ে থাকে। অপরপক্ষে, 'তথ্য-২' এ 'চন্দ্রগ্রহণ'কে বিশাল আকৃতির দৈত্য চাঁদকে গিলে ফেলাকে কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। এখানে 'চন্দ্রগ্রহণ'কে লৌকিক বিশ্বাসের ভিত্তিতে ব্যাখ্যা করা হয়েছে। তাই 'তথ্য-২' এর মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। কোনো ঘটনার ব্যাখ্যায় যখন অতিপ্রাকৃতিক, কাল্পনিক ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তাই এই ব্যাখ্যা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। পরিশেষে বলা যায় যে, বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে উভয় প্রকার ব্যাখ্যার মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যা যথার্থ ব্যাখ্যা।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
পাঠ্যপুস্তকের আলোকে তথ্য-১ ও তথ্য-২ এর পার্থক্য বিশ্লেষণ কর।'
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর