ছক-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটির প্রতিফলন ঘটেছে?
উত্তর: উদ্দীপকের ছক-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ শৃঙ্খলযোজন প্রতিফলিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপের মধ্যে দ্বিতীয়টি হলো শৃঙ্খলযোজন। এখানে একটি কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায় দেখানো হয়। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যার যে রূপে কোনো কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করে দেখানো হয় তাকে শৃঙ্খলযোজন বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ শৃঙ্খলযোজনে দেখানো হয় যে, কোনো কার্য তার দূরবর্তী কারণ থেকে সরাসরি উদ্ভব হয় না বরং কার্য দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায় থাকে। এই মধ্যবর্তী পর্যায় অতিক্রম করেই কার্যটি সংঘটিত হয়। উদ্দীপকের ছক-১ এ নিয়মিত সংগীত চর্চা ও প্রতিষ্ঠিত শিল্পীর মধ্যবর্তী পর্যায় হলো গণমাধ্যমে সুযোগ এবং জনপ্রিয়তা অর্জন। সংগীত চর্চা হলো প্রতিষ্ঠিত শিল্পীর দূরবর্তী কারণ। যেহেতু ছক-১ এ একটি কার্য ও তার দূরবর্তী কারণের মধ্যবর্তী পর্যায় আবিষ্কার করে, দেখানো হয়েছে, তাই ছক-১ এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ শৃঙ্খলযোজন নির্দেশিত হয়েছে
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ছক-১ এ বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপটির প্রতিফলন ঘটেছে?
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর