বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপের আলোকে ছক-২ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ছক-২ বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপের আলোকে অন্তর্ভুক্ত নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যার তিনটি রূপের মধ্যে তৃতীয়টি হলো অন্তর্ভুক্তি। এখানে কোনো ঘটনার নিয়মকে অন্য কোনো বৃহৎ নিয়মের অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ বৈজ্ঞানিক ব্যাখ্যার যে রূপে একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করে তাকে অন্তর্ভুক্তি বলে। এখানে সংশ্লিষ্ট ঘটনার নিয়মকে বলা হয় বিশেষ নিয়ম। আর যে নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করা হয় তাকে বলে সার্বিক নিয়ম। এই বিশেষ নিয়মকে সার্বিক নিয়মের অন্তর্ভুক্ত করে ব্যাখ্যা করাই হলো অন্তর্ভুক্তি। উদ্দীপকের ছক-২ এ শ্রেণিকক্ষকে শিক্ষা প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত করে দেখানো হয়েছে। এখানে শিক্ষাপ্রতিষ্ঠান একটি ব্যাপক বিষয় এবং শ্রেণিকক্ষ কমব্যাপক বিষয়। অর্থাৎ শ্রেণিকক্ষ কোনো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত। যেহেতু ছক-২ এ একটি বিশেষ বিষয়কে একটি সমগ্র বিষয়ের অন্তর্ভুক্ত করে দেখানো হয়েছে। তাই ছক-২ এর মাধ্যমে অন্তর্ভুক্তি নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ অন্তর্ভুক্তিকে দেখা যায়, প্রকৃতিতে বিভিন্ন বৃহৎ নিয়ম আছে। আর বিভিন্ন বিশেষ ঘটনা ব্যাখ্যা করতে গেলে এক পর্যায়ে বৃহৎ নিয়মের অন্তর্ভুক্ত করতে হয়। সুতরাং দেখা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপের আলোকে ছক-২ অন্তর্ভুক্তি প্রতিফলিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপের আলোকে ছক-২ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর