উদ্দীপকে গবেষণার তথ্যসংক্রান্ত বিষয়টি কোন ব্যাখ্যাকে নির্দেশ করে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের গবেষণার তথ্যসংক্রান্ত বিষয়টি বৈজ্ঞানিক ব্যাখ্যাকে নির্দেশ করে। ব্যাখ্যার মাধ্যমে জটিল ও রহস্যময় ঘটনাকে স্পষ্ট ও বোধগম্যভাবে প্রকাশ করা হয়। আর যখন কোনো ঘটনার ব্যাখ্যার প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। বৈজ্ঞানিক ব্যাখ্যার প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায়, এখানে প্রকল্পের ব্যবহার করা হয়। ঘটনার কারণ সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রকল্প প্রণয়ন করা হয় এবং ওই প্রকল্পের ওপর ভিত্তি করে ঘটনার ব্যাখ্যা করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি কম ব্যাপক নিয়মকে একটি বেশি ব্যাপক নিয়মের অধীনে এনে ব্যাখ্যা করা হয়। এতে ঘটনার বিশ্লেষণ করা হয় এবং অপ্রাসঙ্গিক বিষয় বর্জন করার মাধ্যমে ঘটনা সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করা যায়। উদ্দীপকে যানবাহন দুর্ঘটনায় প্রতিবছর ৭ থেকে ৮ হাজার মানুষের মৃত্যুর কারণ হিসেবে গবেষণার তথ্য অনুযায়ী যানবাহন ত্রুটি, ট্রাফিক আইন না মানা ও অদক্ষ ড্রাইভারের দুর্ঘটনা ঘটাকে দায়ী করা হয়েছে যা বিজ্ঞানভিত্তিক এবং বাস্তবসম্মত। অর্থাৎ গবেষণার তথ্যসংক্রান্ত বিষয়টি বৈজ্ঞানিক ব্যাখ্যাকে নির্দেশ করে। সুতরাং উদ্দীপকে গবেষণায় তথ্যসংক্রান্ত বিষয়টি বাস্তবভিত্তিক। তাই এটি বৈজ্ঞানিক ব্যাখ্যাকে নির্দেশ করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে গবেষণার তথ্যসংক্রান্ত বিষয়টি কোন ব্যাখ্যাকে নির্দেশ করে? ব…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর