উদ্দীপকে গবেষণার তথ্য ও সাধারণ মানুষের ধারণার মধ্যে পার্থক্য ব্যাখ্যার আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের গবেষণার তথ্য একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা আর সাধারণ মানুষের ধারণা একটি লৌকিক ব্যাখ্যা হিসেবে পরিলক্ষিত হয়েছে। নিচে এদের মধ্যে পার্থক্য ব্যাখ্যার আলোকে মূল্যায়ন করা হলো- ১. যখন প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। অন্যদিকে, যখন অতিপ্রাকৃতিক, কাল্পনিক ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তখন তাকে লৌকিক ব্যাখ্যা বলে। ২. বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয় বিধায় এ জাতীয় ব্যাখ্যার মাধ্যমে একটি ঘটনার প্রকৃত রূপ আমরা জানতে পারি। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করা হয় বিধায় এ জাতীয় ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত রূপ আমরা জানতে পারি না। ৩. বৈজ্ঞানিক ব্যাখ্যার সংযুক্তিকরণ করা হয়। কেননা এ জাতীয় ব্যাখ্যায় সংশ্লিষ্ট ঘটনার নিয়মকে সমজাতীয় অন্যান্য ঘটনার নিয়মের সাথে সংযুক্ত করা হয়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যার সংযুক্তিকরণ করা হয় না। এ প্রকার ব্যাখ্যায় ব্যক্তি নিজস্ব বিশ্বাস ও দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা প্রদান করে থাকে। ৪. বৈজ্ঞানিক ব্যাখ্যায় উল্লিখিত কারণ সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয়। এ ব্যাখ্যার মাধ্যমে ঘটনার সঠিক কারণ জানা যায়। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যা সংশ্লিষ্ট ঘটনার সাথে প্রাসঙ্গিক হয় না। তাই এ জাতীয় ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ জানা যায় না। ৫. বৈজ্ঞানিক ব্যাখ্যা সবসময় একই থাকে। অর্থাৎ, স্থান-কাল- পাত্রভেদে বৈজ্ঞানিক ব্যাখ্যা ভিন্ন হয় না। অন্যদিকে, লৌকিক ব্যাখ্যা ভিন্ন হয়। অর্থাৎ স্থান-কাল- পাত্রভেদে লৌকিক ব্যাখ্যা ভিন্ন হয়ে থাকে। পরিশেষে বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। তবে উভয় প্রকার ব্যাখ্যার মধ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যা বেশি গুরুত্ব বহন করে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে গবেষণার তথ্য ও সাধারণ মানুষের ধারণার মধ্যে পার্থক্য ব্যাখ্…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর