উদ্দীপকে গ্রামবাসীর বক্তব্যে কোন ধরনের ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের গ্রামবাসীর বক্তব্যের মাধ্যমে লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। ব্যাখ্যা করা হলো-লৌকিক ব্যাখ্যায় কোনো একটি ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করা হয় উদ্দীপকের গ্রামবাসী সেভাবে ঘটনাটির ব্যাখ্যা প্রদান করেছে। ব্যাখ্যার মাধ্যমে কোনো জটিল ও রহস্যময় বিষয়কে সহজ ও বোধগম্যভাবে উপস্থাপন করা হয়। আর যখন কোনো ঘটনার ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক, অস্পষ্ট, মনগড়া কারণ ও ব্যক্তিগত ধ্যানধারণার ওপর ভিত্তি করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে।তেমনি উদ্দীপকের গ্রামবাসী বসন্ত রোগের কারণ হিসেবে এটিকে অভিশাপ হিসেবে অভিহিত করেছে এবং ঝাড় ফুক দিতে শুরু করেছে। এখানে গ্রামবাসী ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ভিত্তিতে ব্যাখ্যা প্রদান করেছে। তাই গ্রামবাসীর বক্তব্যের মাধ্যমে - লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। লৌকিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। এখানে ব্যাখ্যায় প্রকল্পের ব্যবহার করা হয় না। লৌকিক ব্যাখ্যায় সমজাতীয় ঘটনাকে একই শ্রেণিভুক্ত করে ব্যাখ্যা করা হয় না। তাই লৌকিক ব্যাখ্যা শ্রেণিকরণের সাথে যুক্ত নয়। এছাড়া লৌকিক ব্যাখ্যার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তাই লৌকিক ব্যাখ্যা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয়ে থাকে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে গ্রামবাসীর বক্তব্যে কোন ধরনের ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে? ব্…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর