শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে গ্রামবাসী ও সুমনের বক্তব্যে যে ধরনের ব্যাখ্যা নির্দেশিত হয়েছে, তার তুলনামূলক পার্থক্য দেখাও।

উত্তর: উদ্দীপকের গ্রামবাসীর বক্তব্যের মাধ্যমে লৌকিক ব্যাখ্যা এবং সুমনের বক্তব্যের মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। নিচে তার তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করা হলো-ব্যাখ্যার মাধ্যমে কোনো একটি ঘটনাকে সহজ ও বোধগম্যভাবে উপস্থাপন করা হয়। ব্যাখ্যার মাধ্যমে আমরা একটি ঘটনার প্রকৃত রূপ জানতে পারি। যখন কোনো ঘটনার ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক, অস্পষ্ট ও মনগড়া কারণ উল্লেখ করে ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। তাকে লৌকিক ব্যাখ্যা বলে। উদ্দীপকের গ্রামবাসী বসন্ত রোগের কারণ হিসেবে এটিকে অভিশাপ হিসেবে অভিহিত করেছে এবং ঝাড়ফুঁক দিতে শুরু করেছে। যেহেতু গ্রামবাসী ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ভিত্তিতে বিষয়টি ব্যাখ্যা করেছে, তাই গ্রামবাসীর ব্যাখ্যার মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। লৌকিক ব্যাখ্যায় প্রকল্পের কোনো ব্যবহার করা হয় না। এই প্রকার ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। এছাড়া নির্দিষ্ট কোনো নিয়ম না থাকায় লৌকিক ব্যাখ্যা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। অপরপক্ষে, যে ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। উদ্দীপকের সুমন তার বক্তব্যে বসন্ত রোগের কারণ ও প্রতিকার হিসেবে প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়মের উল্লেখ করেছে। তাই সুমনের বক্তব্যের মাধ্যমে বৈজ্ঞানক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রকল্পের ব্যবহার করা হয়। এখানে একটি ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে যুক্ত করে ব্যাখ্যা করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা তাই শ্রেণিকরণের সাথে যুক্ত। বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে একটি ঘটনার প্রকৃত কারণ প্রকাশ পায়। ফলে আমরা একটি ঘটনার প্রকৃত রূপ জানতে পারি। তাই বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যা কার্যকারণ সম্পর্কনির্ভর যথার্থ ব্যাখ্যা।ে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে গ্রামবাসী ও সুমনের বক্তব্যে যে ধরনের ব্যাখ্যা নির্দেশিত হয়…

উদ্দীপক

রসুলপুর গ্রামে বসন্তের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন লোকজন মারা যাচ্ছে। এ নিয়ে গ্রামে হুলুস্থূল পড়ে গেছে। গ্রামবাসী এটিকে এক ধরনের অভিশাপ বলে মনে করে, ঝাড়ফুঁক দিতে শুরু করে। একথা শুনে এক শিক্ষিত যুবক সুমন বলল, বসন্তের জীবাণু ছড়িয়ে পড়ায় এই রোগ দেখা দিয়েছে। সচেতনতা এবং সঠিক চিকিৎসার মাধ্যমে বসন্ত রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Chittagong · 2023

উত্তর

যখন প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম অনুসরণ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে।

উত্তর

ব্যাখ্যার মাধ্যমে কোনো একটি বিষয়কে সহজ ও বোধগম্যভাবে প্রকাশ করা হয়। মনের বিভিন্ন রকম মৌলিক অনুভূতি যেমন- সুখ, দুঃখ, হাসি, কান্না ইত্যাদি হলো মানসিক অনুভূতি। এসব মানসিক অনুভূতি একক ও অনন্য বিষয়। তাই এদের একটিকে অন্যটির সাথে সংযুক্ত করা যায় না। এজন্য মনের মৌলিক অনুভূতির ব্যাখ্যা করা যায় না।

উত্তর

উদ্দীপকের গ্রামবাসীর বক্তব্যের মাধ্যমে লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। ব্যাখ্যা করা হলো-লৌকিক ব্যাখ্যায় কোনো একটি ঘটনাকে যেভাবে ব্যাখ্যা করা হয় উদ্দীপকের গ্রামবাসী সেভাবে ঘটনাটির ব্যাখ্যা প্রদান করেছে। ব্যাখ্যার মাধ্যমে কোনো জটিল ও রহস্যময় বিষয়কে সহজ ও বোধগম্যভাবে উপস্থাপন করা হয়। আর যখন কোনো ঘটনার ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক, অস্পষ্ট, মনগড়া কারণ ও ব্যক্তিগত ধ্যানধারণার ওপর ভিত্তি করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে।তেমনি উদ্দীপকের গ্রামবাসী বসন্ত রোগের কারণ হিসেবে এটিকে অভিশাপ হিসেবে অভিহিত করেছে এবং ঝাড় ফুক দিতে শুরু করেছে। এখানে গ্রামবাসী ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ভিত্তিতে ব্যাখ্যা প্রদান করেছে। তাই গ্রামবাসীর বক্তব্যের মাধ্যমে - লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। লৌকিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। এখানে ব্যাখ্যায় প্রকল্পের ব্যবহার করা হয় না। লৌকিক ব্যাখ্যায় সমজাতীয় ঘটনাকে একই শ্রেণিভুক্ত করে ব্যাখ্যা করা হয় না। তাই লৌকিক ব্যাখ্যা শ্রেণিকরণের সাথে যুক্ত নয়। এছাড়া লৌকিক ব্যাখ্যার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তাই লৌকিক ব্যাখ্যা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকের গ্রামবাসীর বক্তব্যের মাধ্যমে লৌকিক ব্যাখ্যা এবং সুমনের বক্তব্যের মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। নিচে তার তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করা হলো-ব্যাখ্যার মাধ্যমে কোনো একটি ঘটনাকে সহজ ও বোধগম্যভাবে উপস্থাপন করা হয়। ব্যাখ্যার মাধ্যমে আমরা একটি ঘটনার প্রকৃত রূপ জানতে পারি। যখন কোনো ঘটনার ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক, অস্পষ্ট ও মনগড়া কারণ উল্লেখ করে ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। তাকে লৌকিক ব্যাখ্যা বলে। উদ্দীপকের গ্রামবাসী বসন্ত রোগের কারণ হিসেবে এটিকে অভিশাপ হিসেবে অভিহিত করেছে এবং ঝাড়ফুঁক দিতে শুরু করেছে। যেহেতু গ্রামবাসী ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ভিত্তিতে বিষয়টি ব্যাখ্যা করেছে, তাই গ্রামবাসীর ব্যাখ্যার মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। লৌকিক ব্যাখ্যায় প্রকল্পের কোনো ব্যবহার করা হয় না। এই প্রকার ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। এছাড়া নির্দিষ্ট কোনো নিয়ম না থাকায় লৌকিক ব্যাখ্যা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। অপরপক্ষে, যে ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। উদ্দীপকের সুমন তার বক্তব্যে বসন্ত রোগের কারণ ও প্রতিকার হিসেবে প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়মের উল্লেখ করেছে। তাই সুমনের বক্তব্যের মাধ্যমে বৈজ্ঞানক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রকল্পের ব্যবহার করা হয়। এখানে একটি ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে যুক্ত করে ব্যাখ্যা করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা তাই শ্রেণিকরণের সাথে যুক্ত। বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে একটি ঘটনার প্রকৃত কারণ প্রকাশ পায়। ফলে আমরা একটি ঘটনার প্রকৃত রূপ জানতে পারি। তাই বলা যায়, বৈজ্ঞানিক ব্যাখ্যা কার্যকারণ সম্পর্কনির্ভর যথার্থ ব্যাখ্যা।ে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।