তথ্য-১ কোন ধরনের ব্যাখ্যা? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তথ্য-১ দ্বারা লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-কোনো জটিল ও দুর্বোধ্য বিষয়কে সহজ ও বোধগম্যভাবে প্রকাশ করাকে ব্যাখ্যা বলে। ব্যাখ্যার মাধ্যমে একটি ঘটনার প্রকৃত রূপ প্রকাশিত হয়। এর ফলে আমরা কোনো একটি ঘটনার প্রকৃত রূপ জানতে পারি। কিন্তু অনেক সময় কোনো একটি ঘটনাকে অতিপ্রাকৃতিক বিশ্রাম ও মনগড়া কারণের ভিত্তিতে ব্যাখ্যা করা হয়। যখন কোনো ঘটনাকে অতিপ্রাকৃতিক, অস্পষ্ট ও মনগড়া কারণ উল্লেখ করে ঘটনাকে ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। তেমনি উদ্দীপকের 'তথ্য-১' এ চন্দ্রগ্রহণের ব্যাখ্যায় চন্দ্রের শাস্তিস্বরূপ রাহু দেবতা কর্তৃক চন্দ্রকে গ্রাস করে উপস্থাপন করা হয়েছে। এখানে যেসব বিষয়ের উল্লেখ করে চন্দ্রগ্রহণের ব্যাখ্যা প্রদান করা হয়েছে সেগুলো অতিপ্রাকৃতিক মনগড়া কারণ ও ব্যক্তিগত বিশ্বাসের ওপর নির্ভরশীল। তাই 'তথ্য-১' এর মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
তথ্য-১ কোন ধরনের ব্যাখ্যা? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর