তথ্য-১ ও তথ্য-২-এ প্রতিফলিত ব্যাখ্যার পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'তথ্য-১' এর মাধ্যমে লৌকিক ব্যাখ্যা এবং তথ্য-২ এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। নিচে এদের পার্থক্য বিশ্লেষণ করা হলো-যে ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক, অস্পষ্ট ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। উদ্দীপকের তথ্য-১ এ চন্দ্রগ্রহণের ব্যাখ্যায়, চন্দ্রের পাপের শাস্তিস্বরূপ রাহু মাসে মাসে চন্দ্রকে গ্রাস করে ফেলে এরূপ ব্যাখ্যা প্রদান করা হয়েছে। এখানে অতিপ্রাকৃতিক ও মনগড়া কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়েছে। তাই তথ্য-১' এর দ্বারা লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। লৌকিক ব্যাখ্যায় প্রকল্পের কোনো ব্যবহার নেই। এখানে ব্যাখ্যায় কোনো ঘটনার সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে যুক্ত করা হয় না। তাই এই ব্যাখ্যা শ্রেণিকরণের সাথেও যুক্ত নয়। লৌকিক ব্যাখ্যার নির্দিষ্ট কোনো নিয়ম নেই বিধায় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সময় একটি ঘটনার লৌকিক ব্যাখ্যা প্রদান করে থাকে। অপরদিকে, যে ব্যাখ্যায় প্রাকৃতিক বা বৈজ্ঞানিক নিয়ম উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে। উদ্দীপকের 'তথ্য-২' করোনা ভাইরাসের বিস্তারের যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেখানে বৈজ্ঞানিক কারণ বিদ্যমান রয়েছে। তাই 'তথ্য-২' এর দ্বারা বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় প্রকল্পের ব্যবহার আছে। এই প্রকার ব্যাখ্যায় একটি ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে যুক্ত করে ব্যাখ্যা প্রদান করা হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যার নির্দিষ্ট নিয়ম রয়েছে। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যা সবসময় একই হয়ে থাকে। এছাড়া কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে বিধায় বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে ঘটনার প্রকৃত রূপ জানা যায়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
তথ্য-১ ও তথ্য-২-এ প্রতিফলিত ব্যাখ্যার পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর