উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ কোন ধরনের ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'দৃশ্যকল্প-১' এ লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-ব্যাখ্যার মাধ্যমে কোনো জটিল ও রহস্যময় বিষয়কে সহজ ও বোধগম্যভাবে জানা যায়। কোনো ঘটনার ব্যাখ্যায় যখন অতিপ্রাকৃতিক, অস্পষ্ট ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যায় লৌকিক কাহিনী কিংবা অবাস্তব কাহিনী বর্ণনা করা হয়। তেমনি উদ্দীপকের 'দৃশ্যকল্প-১' এ সূর্যগ্রহণের ব্যাখ্যায় 'বিরাট আকারের একটি দৈত্য এসে সূর্যকে গিলে ফেলে'- এমন ব্যাখ্যা প্রদান করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১' এর দ্বারা লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। লৌকিক ব্যাখ্যায় ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ওপর ভিত্তি করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। লৌকিক ব্যাখ্যায় প্রকল্পের কোনো ব্যবহার নেই। এখানে একটি ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে শ্রেণিকরণ করা হয় না। এখানে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। লৌকিক ব্যাখ্যার ব্যাখ্যা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ কোন ধরনের ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর