শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে দৃশ্যকল্প-১ ও ২ এ নির্দেশিত ব্যাখ্যায় কোন ধরনের পার্থক্য বিদ্যমান তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১' এর মাধ্যমে লৌকিক ব্যাখ্যা এবং দৃশ্যকল্প-২' এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। নিচে এদের পার্থক্য ব্যাখ্যা করা হলো-দৃশ্যকল্প-১' এ সূর্যগ্রহণের কারণ হিসেবে বিরাট আকারের একটি দৈত্য এসে সূর্যকে গিলে ফেলে'- এমন ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে। তাই দৃশ্যকল্প-১' এর মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। লৌকিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। এখানে প্রকল্পের কোনো ব্যবহার নেই। লৌকিক ব্যাখ্যায় কেবল ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণা প্রকাশিত হয়। লৌকিক ব্যাখ্যায় একটি ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে শ্রেণিভুক্ত করে ব্যাখ্যা করা হয় না। তাই লৌকিক ব্যাখ্যায় শ্রেণিকরণের ব্যবহার নেই। এছাড়া লৌকিক ব্যাখ্যার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এছাড়া বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে একটি ঘটনার লৌকিক ব্যাখ্যা প্রদান করে থাকে।'দৃশ্যকল্প-২' এ পেটব্যথার কারণে ডাক্তার প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়মের মাধ্যমে ব্যাখ্যা প্রদান করেছেন। তাই 'দৃশ্যকল্প-২' এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি ঘটনার প্রকৃত কারণ উল্লেখ করা হয়। এর ফলে আমরা ঘটনার প্রকৃত কারণ জানতে পারি। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে। এই ব্যাখ্যায় প্রকল্পের ব্যবহার আছে। এখানে কোনো ঘটনার ব্যাখ্যায় একটি ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে যুক্ত করে ব্যাখ্যা করা হয়। তাই এখানে শ্রেণিকরণের ব্যবহার আছে। মোটকথা বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো কার্যকারণ সম্পর্কনির্ভর যথার্থ ব্যাখ্যা।এখানে কোনো জাতি বা শ্রেণিকে সম্পূর্ণ আকারগতভাবে দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে দৃশ্যকল্প-১ ও ২ এ নির্দেশিত ব্যাখ্যায় কোন ধরনের পার্থক্য ব…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: বিরাট আকারের একটি দৈত্য এসে সূর্যকে গিলে ফেলে, ফলে সূর্যগ্রহণ হয়।দৃশ্যকল্প-২: পেটব্যথার কারণ বর্ণনা করতে ডাক্তার বললেন, তেলে ভাজা খাবার বেশি খেলে পেটে ব্যথা হতে পারে।

Chittagong · 2023

উত্তর

ব্যাখ্যা দুই প্রকার।

উত্তর

কোনো ঘটনার লৌকিক ব্যাখ্যায় অতিপ্রাকৃতিক, অলৌকিক ও মনগড়া কারণ উল্লেখ করে ব্যাখ্যা প্রদান করা হয়। এক্ষেত্রে ঘটনার প্রকৃত কারণ উল্লেখ করা হয় না এবং কার্যকারণ সম্পর্ক নির্ণয় করে ব্যাখ্যা প্রদান করা হয় না। যেহেতু লৌকিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্কের উল্লেখ থাকে না, তাই লৌকিক ব্যাখ্যাকে অবৈজ্ঞানিক ব্যাখ্যা বলা হয়।

উত্তর

উদ্দীপকের 'দৃশ্যকল্প-১' এ লৌকিক ব্যাখ্যার প্রতিফলন ঘটেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-ব্যাখ্যার মাধ্যমে কোনো জটিল ও রহস্যময় বিষয়কে সহজ ও বোধগম্যভাবে জানা যায়। কোনো ঘটনার ব্যাখ্যায় যখন অতিপ্রাকৃতিক, অস্পষ্ট ও মনগড়া কারণ উল্লেখ করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যায় লৌকিক কাহিনী কিংবা অবাস্তব কাহিনী বর্ণনা করা হয়। তেমনি উদ্দীপকের 'দৃশ্যকল্প-১' এ সূর্যগ্রহণের ব্যাখ্যায় 'বিরাট আকারের একটি দৈত্য এসে সূর্যকে গিলে ফেলে'- এমন ব্যাখ্যা প্রদান করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১' এর দ্বারা লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। লৌকিক ব্যাখ্যায় ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণার ওপর ভিত্তি করে কোনো ঘটনার ব্যাখ্যা প্রদান করা হয়। লৌকিক ব্যাখ্যায় প্রকল্পের কোনো ব্যবহার নেই। এখানে একটি ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে শ্রেণিকরণ করা হয় না। এখানে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। লৌকিক ব্যাখ্যার ব্যাখ্যা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১' এর মাধ্যমে লৌকিক ব্যাখ্যা এবং দৃশ্যকল্প-২' এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। নিচে এদের পার্থক্য ব্যাখ্যা করা হলো-দৃশ্যকল্প-১' এ সূর্যগ্রহণের কারণ হিসেবে বিরাট আকারের একটি দৈত্য এসে সূর্যকে গিলে ফেলে'- এমন ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে। তাই দৃশ্যকল্প-১' এর মাধ্যমে লৌকিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। লৌকিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। এখানে প্রকল্পের কোনো ব্যবহার নেই। লৌকিক ব্যাখ্যায় কেবল ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস ও ধ্যানধারণা প্রকাশিত হয়। লৌকিক ব্যাখ্যায় একটি ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে শ্রেণিভুক্ত করে ব্যাখ্যা করা হয় না। তাই লৌকিক ব্যাখ্যায় শ্রেণিকরণের ব্যবহার নেই। এছাড়া লৌকিক ব্যাখ্যার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এছাড়া বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে একটি ঘটনার লৌকিক ব্যাখ্যা প্রদান করে থাকে।'দৃশ্যকল্প-২' এ পেটব্যথার কারণে ডাক্তার প্রাকৃতিক ও বৈজ্ঞানিক নিয়মের মাধ্যমে ব্যাখ্যা প্রদান করেছেন। তাই 'দৃশ্যকল্প-২' এর মাধ্যমে বৈজ্ঞানিক ব্যাখ্যা নির্দেশিত হয়েছে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় একটি ঘটনার প্রকৃত কারণ উল্লেখ করা হয়। এর ফলে আমরা ঘটনার প্রকৃত কারণ জানতে পারি। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে। এই ব্যাখ্যায় প্রকল্পের ব্যবহার আছে। এখানে কোনো ঘটনার ব্যাখ্যায় একটি ঘটনাকে সমজাতীয় অন্যান্য ঘটনার সাথে যুক্ত করে ব্যাখ্যা করা হয়। তাই এখানে শ্রেণিকরণের ব্যবহার আছে। মোটকথা বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো কার্যকারণ সম্পর্কনির্ভর যথার্থ ব্যাখ্যা।এখানে কোনো জাতি বা শ্রেণিকে সম্পূর্ণ আকারগতভাবে দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয়।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।