উদ্দীপকে দৃশ্যকল্প-১ কোন ধরনের ব্যাখ্যা প্রকাশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ 'লৌকিক ব্যাখ্যা' প্রকাশ করেছে। “যে ব্যাখ্যায় অদৃশ্য অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে।" ব্যাখ্যার উদ্দেশ্য কোনো অস্পষ্ট, দুর্বোধ্য ও রহস্যময় ঘটনাকে সহজবোধ্য করা। আর কোনো ঘটনাকে সহজবোধ্য করার জন্য ঘটনার পিছনে প্রকৃত কারণ আবিষ্কার করতে হয়। আর ঘটনার কারণ আবিষ্কার করার জন্য বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োজন হয়। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের বৈজ্ঞানিক জ্ঞানের স্বল্পতা যেমন আছে তেমনি দেব-দেবীর মতো অদৃশ্য ও অপ্রাকৃতিক শক্তির অস্তিত্বে বিশ্বাসও আছে। এই কারণে আমরা অনেক সময় অদৃশ্য শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। তখনই 'লৌকিক ব্যাখ্যার' সৃষ্টি হয়। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ তেমনি একটি চেষ্টা হয়েছে। যেখানে আকাশে বিদ্যুৎ চমকানোর কারণ হিসেবে বিরাট দৈত্যকে চাবুক মারার কথা বলা হয়েছে। কিন্তু এ বিষয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো মেঘে মেঘে ১. ঘর্ষণের কারণে বিদ্যুৎ চমকায়। বৈজ্ঞানিক জ্ঞানের স্বল্পতার কারণে ২.ঘটনার প্রকৃত কারণ আবিষ্কার করতে না পেরে অদৃশ্য দৈব শক্তির সাহায্যে উক্ত ঘটনাকে ব্যাখ্যা দেওয়া হয়েছে, যা লৌকিক ব্যাখ্যার দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃশ্যকল্প-১ কোন ধরনের ব্যাখ্যা প্রকাশ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর