দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এর পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ 'লৌকিক ব্যাখ্যা' উল্লিখিত হয়েছে এবং দৃশ্যকল্প-২ এ 'বৈজ্ঞানিক ব্যাখ্যা' উল্লিখিত হয়েছে। নিচে এদের পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো-"যে ব্যাখ্যায় অদৃশ্য অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা রলে।" অপরপক্ষে, “যে ব্যাখ্যায় প্রকৃতির নিয়মকানুন অনুসরণ করে ঘটনাবলির মধ্যে কার্য-কারণ সম্পর্ক আবিষ্কার করে কোনো একটি ঘটনার ব্যাখ্যা দান করা হয় তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে।" লৌকিক ব্যাখ্যায় বাহ্যিক কিছু সাদৃশ্যের প্রতি দৃষ্টি দিয়ে ঘটনাকে ব্যাখ্যা দেওয়া হয়। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্য-কারণ সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে কোনো ঘটনাকে ব্যাখ্যা দেওয়া হয়। লৌকিক ব্যাখ্যা ব্যক্তি ভেদে ভিন্ন হয়। বিভিন্ন লোকের দৃষ্টিভঙ্গি, শিক্ষা, বিশ্বাস ইত্যাদি ভিন্নরূপ। অন্যদিকে, বৈজ্ঞানিক ব্যাখ্যা 'সুনির্দিষ্ট নিয়মে পরিচালিত। তাই সবক্ষেত্রেই ব্যাখ্যা একইরূপ হয়। লৌকিক ব্যাখ্যায় কোনো বিশেষ বিশেষ ঘটনাকে ব্যাখ্যা দেওয়া হয়। কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিশেষ বিশেষ ঘটনার সাথে যুক্ত সাধারণ নিয়মকে ব্যাখ্যা দেওয়া হয়। উপর্যুক্ত আলোচনার মাধ্যমে বুঝা যাচ্ছে যে, দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প- ২ এর মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এবং দৃশ্যকল্প-২ এর পার্থক্য পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর