সবচেয়ে বয়স্ক লোকের বক্তব্য কোন ব্যাখ্যার ইঙ্গিত দেয়?
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সবচেয়ে বয়স্ক লোকের বক্তব্য লৌকিক ব্যাখ্যা এর ইঙ্গিত দেয়। যে ব্যাখ্যায় অদৃশ্য অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয় তাকে লৌকিক ব্যাখ্যা বলে। ব্যাখ্যার উদ্দেশ্য কোনো অস্পষ্ট, দুর্বোধ্য ও রহস্যময় ঘটনাকে সহজবোধ্য করা। আর কোনো ঘটনাকে সহজবোধ্য করার জন্য ঘটনার পিছনে প্রকৃত কারণ আবিষ্কার করতে হয়। আর ঘটনার কারণ আবিষ্কার করার জন্য বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োজন হয়। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের বৈজ্ঞানিক জ্ঞানের স্বল্পতা যেমন আছে তেমনি দেব-দেবীর মতো অদৃশ্য ও অপ্রাকৃতিক শক্তির অস্তিত্বে বিশ্বাসও আছে। এ কারণে আমরা অনেক সময় অদৃশ্য শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। তখনই লৌকিক ব্যাখ্যার সৃষ্টি হয়।উদ্দীপকে বয়স্ক লোকটির মাধ্যমে তেমনি একটি চেষ্টা হয়েছে। যেখানে লাবনির মায়ের অসুস্থতার দরুন আত্মীয়স্বজনকে চিনতে না পারার কারণ হিসেবে ভূতে ধরেছে বলা হয়েছে। যার বাস্তব কোনো অস্তিত্ব নেই। বয়স্ক ব্যক্তির বৈজ্ঞানিক জ্ঞানের স্বল্পতার কারণে ঘটনার প্রকৃত কারণ আবিষ্কার করতে না পেরে অদৃশ্য, অস্তিত্বহীন শক্তির সাহায্যে উক্ত ঘটনাকে ব্যাখ্যা দিয়েছে, যা লৌকিক ব্যাখ্যার দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
সবচেয়ে বয়স্ক লোকের বক্তব্য কোন ব্যাখ্যার ইঙ্গিত দেয়?
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর