ব্যাখ্যার দিক থেকে রাহেল-এর কর্মকাণ্ড কীভাবে বয়স্ক লোকের বক্তব্য থেকে পৃথক? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে চিকিৎসক রাহেলের কর্মকাণ্ডের সাথে বৈজ্ঞানিক ব্যাখ্যার মিল আছে। বিশ্লেষণ করা হলো-এখানে রাহেল অসুস্থতা ও আত্মীয়স্বজনকে চিনতে না পারার পিছনে কোনো অদৃশ্য, অপ্রাকৃতিক শক্তিতে বিশ্বাস। করেনি। বরং ঘটনাবলির মধ্যে কার্য-কারণ সম্পর্ক আবিষ্কার করার পর তাকে নিয়ে হাসপাতালে গেছে, যা বৈজ্ঞানিক ব্যাখ্যাকে নির্দেশ করে। অপরদিকে, বয়স্ক লোকের বৈজ্ঞানিক জ্ঞানের স্বল্পতার কারণে ঘটনাবলির মধ্যে কোনো কার্য-কারণ সম্পর্ক আবিষ্কার না করে অদৃশ্য ও অপ্রাকৃতিক শক্তির ওপর নির্ভর করে বলেছেন তাকে ভূতে ধরেছে যা লৌকিক ব্যাখ্যাকে নির্দেশ করে। বৈজ্ঞানিক ব্যাখ্যায় কার্য-কারণ সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে কোনো ঘটনাকে ব্যাখ্যা দেওয়া হয়। কিন্তু লৌকিক ব্যাখ্যায় বাহ্যিক কিছু সাদৃশ্যের প্রতি দৃষ্টি দিয়ে ঘটনাকে ব্যাখ্যা দেওয়া হয়। বৈজ্ঞানিক ব্যাখ্যা সুনির্দিষ্ট নিয়মে পরিচালিত। তাই সবক্ষেত্রেই ব্যাখ্যা একইরূপ হয়। লৌকিক ব্যাখ্যা ব্যক্তিভেদে ভিন্ন হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
ব্যাখ্যার দিক থেকে রাহেল-এর কর্মকাণ্ড কীভাবে বয়স্ক লোকের বক্তব্য থে…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর